সিরাজগঞ্জে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট, দাম বাড়ায় ভোগান্তিতে সাধারণ মানুষ

1 min read 0 words 20 views

সিরাজগঞ্জে গত এক সপ্তাহ ধরে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট দেখা দিয়েছে। জেলার অধিকাংশ ডিলার ও খুচরা দোকানে গ্যাসের সিলিন্ডার শূন্য হয়ে পড়েছে। যেসব দোকান গ্যাস সরবরাহ করছেন, তারা অনেক সময় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে সাধারণ ক্রেতাদের মধ্যে।

শহরের বিভিন্ন দোকান ঘুরে দেখা গেছে, মানুষ গ্যাসের জন্য হাহাকার করছেন। অনেকেই সিলিন্ডার না পেয়ে খালি হাতে বাড়ি ফিরে যাচ্ছেন। শহরের এক বাসিন্দা আলতাফ হোসেন বলেন, “তিন দিন ধরে অনেক দোকান ঘুরেও গ্যাস পাচ্ছি না। বাড়িতে রান্না বন্ধ, তাই হোটেল থেকে খাবার কিনে খেতে হচ্ছে। এভাবে কতদিন চলবে?

ব্যবসায়ী শহিদুল ইসলাম জানিয়েছেন, কোম্পানি থেকে পর্যাপ্ত গ্যাস না আসায় তারা বিক্রি করতে পারছেন না। তিনি আরও বলেন, চাহিদার তুলনায় কোম্পানি থেকে খুবই কম গ্যাস পাঠানো হচ্ছে।

সচেতন মহল সতর্ক করেছেন, দ্রুত এই সংকট নিরসন না হলে সাধারণ মানুষের ভোগান্তি আরও চরমে পৌঁছাবে। তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন বাজার তদারকি করে গ্যাসের সরবরাহ স্বাভাবিক করা হয় এবং অতিরিক্ত মূল্য আদায়কারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়।

Related Articles

গোপালগঞ্জে সরকারি নির্ধারিত মূল্যে মিলছে না এলপি গ্যাস

1 min read 7 words 137 views লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি: নতুন বছরের শুরুতে জেলায় এলপিজি সিলিন্ডারের বাজার তেঁতে ওঠে। ১২ কেজির সিলিন্ডার গ্যাস দেড়…

বারবার অভিযানের পরও উড়াল গ্যাস বন্ধ হয়নি, বাকাইল যেন বিস্ফোরণের অপেক্ষায়

1 min read 11 words 253 views ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের বাকাইল গ্রামে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে গাছের উপর গ্যাসের পাইপ ঝুলছে। এ কারণে গ্রামটি…

নরসিংদীতে পুটিয়া বাজারে ১২৫৬ টাকার রান্নার কাজে ব্যবহৃত এলপিজি গ্যাস এর মূল্য টাকা বৃদ্ধি

1 min read 0 words 25 views মোঃ কামাল হোসেন প্রধান : নরসিংদীতে গৃহস্থালি রান্নার কাজে ব্যবহৃত হয় এলপিজির ১২ কেজি সিলিন্ডার গ্যাস। আর এই…

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি অটোরিকশা চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট, দুর্ভোগে সাধারণ মানুষ

1 min read 7 words 45 views ট্রাফিক পুলিশের হয়রানি, ঘুষ দাবি, বৈধ কাগজ থাকা সত্ত্বেও গাড়ি জব্দ এবং লাইসেন্স সংক্রান্ত দুর্নীতির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি…

Responses