সুনামগঞ্জ-২আসনে গণফোরামের মনোনীত এমপি পদপ্রার্থী মোশতাক চৌধুরী’র নিবার্চনী প্রচার প্রচারণা

1 min read 3 words 14 views

ইফতিয়াজ সুমন: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে
সুনামগঞ্জ-২(দিরাই-শাল্লা)আসনে গণফোরামের মনোনীত এমপি পদপ্রার্থী যে যার মতো প্রস্তুতি শুরু করেছেন। এর মধ্যে অন্যতম আলোচিত নাম মুশতাক চৌধুরী যিনি গনফোরামের কেন্দ্রীয় সদস্য এবং যুব গনফোরাম কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান কানাডা স্টার মুভমেন্ট বাংলাদেশ একজন পরীক্ষিত জননেতা হিসেবে দলীয় মহলে সুপরিচিত।

দলীয় প্রতীক উদীয়মান সুর্য নিয়ে নির্বাচন করার প্রত্যাশা ব্যক্ত করে মুশতাক চৌধুরী বলেন, “সারাদেশের মানুষ এখন একটি নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায়। আগামী জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে এই বিশ্বাস থেকেই আমি প্রস্তুতি নিচ্ছি। আমার নির্বাচনী এলাকার জনগণের ভোটাধিকারের পক্ষে রাজপথে আছি।

তিনি বলেন, “৫ আগস্ট দেশের গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের সূচনা হয়েছে। এখন সময় এসেছে পরিবর্তনের। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে আমরা নতুনভাবে স্বপ্ন দেখছি।”তৃণমূল পর্যায়ে ব্যাপক সাংগঠনিক তৎপরতা শুরু করেছেন।

ডা: কামাল হোসেনের নেতৃত্ব এবং গণতন্ত্র ফিরিয়ে আনার কর্মসূচি তুলে ধরছি। নতুন ভোটারদের প্রসঙ্গে।

মুশতাক চৌধুরী বলেন, “দলের সভাপতি ডা: কামাল হোসেন দীর্ঘদিন ধরে দেশের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন। আজ দেশের যুবসমাজ ও সাধারণ মানুষ ভোট দিতে চায়,পরিবর্তন চায়। তরুণ ভোটাররা যেন ভয়হীনভাবে মত প্রকাশ করতে পারে,এই স্বাধীনতার জন্যই ডা: কামাল হোসেন সংগ্রাম করে যাচ্ছেন।

দলের প্রতি নিজের রাজনৈতিক অঙ্গীকার তুলে ধরে মুশতাক চৌধুরী বলেন, “আমি ছাত্র রাজনীতি থেকে উঠে আসা একজন তৃণমূল কর্মী। আমি রাজনীতি থাকা অবস্থায়ও সাধারণ মানুষের পাশে ছিলাম। আমার অভিজ্ঞতা, নীতিশিক্ষা ও জনগণের ভালোবাসা নিয়েই আমি আগামী নির্বাচনে উদীয়মান সুর্য প্রতীকের মনোনীত এমপি পদপ্রার্থী।

সাক্ষাৎকারের শেষভাগে তিনি বলেন, “আমার নির্বাচনী এলাকার সব শ্রেণি-পেশার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি দোয়া চাই, ভালোবাসা চাই এই গণতান্ত্রিক লড়াইয়ে আপনাদের সঙ্গেই আমার এগিয়ে যাওয়া।

Related Articles

সুনামগঞ্জ-২আসনে গণফোরামের মনোনীত এমপি পদপ্রার্থী মোশতাক চৌধুরী’র নিবার্চনী প্রচার প্রচারণা

1 min read 4 words 14 views   ইফতিয়াজ সুমন:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-২(দিরাই-শাল্লা)আসনে গণফোরামের মনোনীত এমপি পদপ্রার্থী যে যার মতো প্রস্তুতি…

হাইনান এক্সপো ২০২৬ থেকে বাংলাদেশের প্রেক্ষাপট: বৈশ্বিক বাণিজ্য ও উদ্ভাবনের প্রবেশদ্বার

1 min read 34 words 825 views ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা (হাইনান এক্সপো ২০২৬) আমি মোঃ জাহিদ হাসান নিরব চীন কৃষি বিশ্ববিদ্যালয় (সানিয়া ইনস্টিটিউটের)…

জুলাই বিপ্লবের সাদিম কায়েম এর যে কাহিনী সবার জানা প্রয়োজন

1 min read 5 words 3.5K views জুলাই বিপ্লব নিয়ে ইয়েনি সাফাককে (তুরস্কের গণমাধ্যম) একটি সাক্ষাৎকার দিয়েছেন জুলাই বিপ্লবের নেতা সাদিক কায়েম। তিনি ব্যাখ্যা করছেন,…

Responses