১৫–১৬ বছর ধরে দেশে স্বৈরতন্ত্র কায়েম করেছে আওয়ামী লীগ: সালাহউদ্দিন আহমদ

 প্রায় ১৫–১৬ বছর ধরে আওয়ামী লীগ সরকার দেশে একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থা কায়েম করে রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি অভিযোগ করেন, নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে প্রবর্তিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করে শেখ হাসিনা দেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার পহরচাদা ইউনিয়নে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও তার পরিবার সব সময় বাংলাদেশে গণতন্ত্র ধ্বংস করেছে। তারা জনগণের রাজনৈতিক ও নাগরিক অধিকার হরণ করে একদলীয় ও এক ব্যক্তিকেন্দ্রিক শাসনব্যবস্থা কায়েম করেছে।

তিনি আরও বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে দীর্ঘ নয় বছরব্যাপী সামরিক শাসনের অবসান ঘটিয়ে বেগম খালেদা জিয়া দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। জনগণের দাবির প্রেক্ষিতে তিনি সংসদীয় গণতান্ত্রিক সরকার ব্যবস্থা চালু করেন এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করেন। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেই ব্যবস্থা বিলুপ্ত করে বলে অভিযোগ করেন তিনি।

বিএনপির এই শীর্ষ নেতা আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার ধর্মপ্রাণ মুসলমান ও আলেম সমাজের ওপর দমন-পীড়ন চালিয়েছে। তিনি বলেন, শাপলা চত্বরে আলেম সমাজের ওপর গণহত্যা চালানো হয়েছে। রাতের আঁধারে নিরীহ মাদ্রাসা শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে এবং বহু আলেমকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে।

সভায় তিনি বলেন, এখন প্রশ্ন হলো—আমরা কেমন বাংলাদেশ চাই? জনগণ একটি শক্তিশালী গণতান্ত্রিক, বৈষম্যহীন বাংলাদেশ চায়। তারা চায় এমন একটি রাষ্ট্র, যেখানে আইনের শাসন থাকবে, সুবিচার নিশ্চিত হবে এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।

মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Related Articles

খালেদা জিয়ার মৃত্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের শোক ও সমবেদনা প্রকাশ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ইন্তেকালে ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন, জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন গভীর শোক প্রকাশ করেছে। মঙ্গলবার (৩০ ‍ডিসেম্বর)…

আপনারা শুধু নিরপেক্ষ নির্বাচনের সংস্কার করুন: ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল

বিএনপির কেন্দ্রীয় অর্থনীতি বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই…

‘চব্বিশোত্তর বাংলাদেশে তারুণ্যের ভাবনা ও পরিবর্তনের শিক্ষা’—শিক্ষা ও কর্মসংস্থানমুখী বাংলাদেশ গড়ার আহ্বান সালাহউদ্দিন আহমদের

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, চব্বিশোত্তর বাংলাদেশে আমাদের প্রত্যাশা ও ভাবনা কী? নতুন প্রজন্মের ভাবনাকে গুরুত্ব দিতে হবে। সেজন্য আমার এরই মধ্যে তারুণ্যের…

জুলাই বিপ্লবের সাদিম কায়েম এর যে কাহিনী সবার জানা প্রয়োজন

জুলাই বিপ্লব নিয়ে ইয়েনি সাফাককে (তুরস্কের গণমাধ্যম) একটি সাক্ষাৎকার দিয়েছেন জুলাই বিপ্লবের নেতা সাদিক কায়েম। তিনি ব্যাখ্যা করছেন, কীভাবে বাংলাদেশের জুলাই বিপ্লব বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে…

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ জাতিসংঘের

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতিসংঘ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঢাকার জাতিসংঘের অফিস এক শোক বার্তায় বলেছে, বাংলাদেশের…

Responses