২১ ডিসেম্বর প্রকাশ পাবে শহীদ হাদিকে উৎসর্গ করা রাজশাহী ওয়ারিয়র্সের জার্সি

1 min read 0 words 37 views

সন্ত্রাসীর গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ‍ও জুলাই বিপ্লবী শহীদ শরিফ ওসমান হাদিকে সম্মান জানিয়ে অনন্য নজির স্থাপন করেছে এবারের বিপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি রাজশাহী ওয়ারিয়র্স। হাদিকে নিজেদের অফিসিয়াল জার্সি উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। শহীদ হাদির আত্মত্যাগ ও অবদানকে সম্মান জানাতেই এই উদ্যোগ নিয়েছে দলটি।

প্রেস বিজ্ঞপ্তিতে রাজশাহী ওয়ারিয়র্সের পক্ষ থেকে জানানো হয়, ‘আনুষ্ঠানিক কোনো জার্সি উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হবে না। নির্ধারিত সময়ে রাজশাহী ওয়ারিয়র্স তাদের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে এই স্মরণীয় জার্সিটি প্রকাশ করবে।’

দলটির পক্ষ থেকে আরও বলা হয়েছে, ‘এই জার্সি উৎসর্গ শহীদ হাদির প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার প্রতীক। তার স্মৃতি ও আদর্শ রাজশাহী ওয়ারিয়র্সের সঙ্গে সবসময় জড়িয়ে থাকবে।

দলটির ফেসবুক পোস্টে বলা হয়, ‘ক্ষণজন্মা ওয়ারিয়র্স শহীদ শরিফ ওসমান হাদির নামে জার্সি উৎসর্গ করে, জার্সি উন্মোচন অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স।

তবে ভক্ত সমর্থকদের প্রত্যাশাকে সম্মান জানিয়ে ২১ ডিসেম্বর ২০২৫ আমাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসমূহে জার্সিটি আনভেইল করা হবে।’

Related Articles

পুর্নজন্ম কি বৈজ্ঞানিক ভাবে সম্ভব? — একটি বিশ্লেষণাত্মক প্রবন্ধ

1 min read 153 words 4.9K views মানব ইতিহাস জুড়ে মানুষের মৃত্যু ও মৃত্যুর পর কী হয়—এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বহু ধর্ম, দর্শন ও…

খালেদা জিয়ার মৃত্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের শোক ও সমবেদনা প্রকাশ

1 min read 0 words 864 views সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ইন্তেকালে ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন, জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন…

ওসমান হাদিকে ‘গিনিপিগ’ বলায় তীব্র সমালোচনার মুখে নিলুফার চৌধুরী মনি

1 min read 1 words 90 views আততায়ীর গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে ‘গিনিপিগ’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক ও সাবেক…

জুলাই বিপ্লবের সাদিম কায়েম এর যে কাহিনী সবার জানা প্রয়োজন

1 min read 5 words 3.5K views জুলাই বিপ্লব নিয়ে ইয়েনি সাফাককে (তুরস্কের গণমাধ্যম) একটি সাক্ষাৎকার দিয়েছেন জুলাই বিপ্লবের নেতা সাদিক কায়েম। তিনি ব্যাখ্যা করছেন,…

শহীদ ওসমান হাদির ময়নাতদন্ত সম্পন্ন, জানাজার প্রস্তুতি চূড়ান্ত

1 min read 0 words 195 views মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নির্ধারণে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। শনিবার বেলা পৌনে…

Responses