‘৫ প্রার্থীকে আপনাদের হাতে তুলে দিলাম, উন্নয়ন বুঝে নেবেন’: ভৈরবে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, ভৈরব (কিশোরগঞ্জ) নিজেদের জীবনমানের উন্নয়ন এবং এলাকার সমস্যা সমাধানের জন্য কিশোরগঞ্জবাসীকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১টায় কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি এই আহ্বান জানান।

প্রার্থীদের জনগণের হাতে সোপর্দ সমাবেশে কিশোরগঞ্জের পাঁচটি সংসদীয় আসনের মনোনীত প্রার্থীদের উপস্থিত জনতার সামনে পরিচয় করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, “এই পাঁচজনকে আপনাদের হাতে তুলে দিলাম। এদের জয়যুক্ত করে আপনারা আপনাদের হিসাব বুঝে নেবেন। এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং সমস্যার সমাধান বুঝে নেবেন।”

উন্নয়নের রূপরেখা বিএনপি চেয়ারম্যান তার বক্তব্যে দলীয় লক্ষ্য তুলে ধরে বলেন, খাল খনন কর্মসূচি পুনরায় চালু করা, মা-বোনদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া, কৃষকদের জন্য কৃষক কার্ড এবং ইমাম-খতিবদের সম্মানী নিশ্চিত করতে হলে ধানের শীষের বিকল্প নেই। তিনি আরও বলেন, “হাসপাতালে ওষুধ ও ডাক্তারের ব্যবস্থা এবং রাস্তাঘাট-স্কুল সংস্কারের জন্য আপনাদের এই প্রার্থীদের নির্বাচিত করতে হবে, যাতে আপনারা সরাসরি তাদের কাছে গিয়ে দাবি আদায় করতে পারেন।”

ভোটকেন্দ্র পাহারা দেওয়ার নির্দেশনা ভোটের দিন ভোটারদের সজাগ থাকার নির্দেশ দিয়ে তারেক রহমান বলেন, “তাহাজ্জুদ পড়ে ফজরের নামাজ ভোটকেন্দ্রে গিয়ে পড়তে হবে। চোখ-কান খোলা রাখতে হবে যাতে কেউ কোনো ষড়যন্ত্র বা ভোট ইঞ্জিনিয়ারিং করতে না পারে।”

কিশোরগঞ্জের প্রার্থীরা সমাবেশে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের মো. জালাল উদ্দীন, কিশোরগঞ্জ-৩ আসনের সাবেক শিক্ষামন্ত্রী মুহাম্মদ ওসমান ফারুক, কিশোরগঞ্জ-৫ আসনের সৈয়দ এহসানুল হুদা এবং কিশোরগঞ্জ-৬ আসনের মো. শরীফুল আলম। উল্লেখ্য, কিশোরগঞ্জ-৪ আসনের প্রার্থী ফজলুর রহমান অসুস্থ হয়ে হাসপাতালে থাকায় সমাবেশে উপস্থিত হতে পারেননি।

Related Articles

হাইনান এক্সপো ২০২৬ থেকে বাংলাদেশের প্রেক্ষাপট: বৈশ্বিক বাণিজ্য ও উদ্ভাবনের প্রবেশদ্বার

ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা (হাইনান এক্সপো ২০২৬) আমি মোঃ জাহিদ হাসান নিরব চীন কৃষি বিশ্ববিদ্যালয় (সানিয়া ইনস্টিটিউটের) এমবিএ  ছাত্র হওয়ার সুবাদে সম্প্রতি চীনে অনুষ্ঠিত ষষ্ঠ…

‘মুনাফেকদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে’: নরসিংদীতে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী সম্প্রতি দেশে ঘটে যাওয়া ভূমিকম্পকে খোদায়ী সতর্কবার্তা হিসেবে উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “মুনাফেকি ও ধোঁকাবাজির জন্য আল্লাহ আমাদের সতর্ক…

নাসিরনগরে ধানের শীষের শেষ নির্বাচনী জনসভা, জনসমুদ্রে রূপ নেয় মাঠ

ইয়াছিন চৌধুরী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম এ হান্নানের সমর্থনে ধানের শীষের…

বোয়ালিয়া খাল পুনঃখনন কার্যক্রমে গতি, সরেজমিন পরিদর্শনে ‘তরী বাংলাদেশ’, টেকসই বাস্তবায়নের প্রত্যাশা

দেশব্যাপী খাল পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের বোয়ালিয়া খাল পুনঃখনন কার্যক্রম জোরদারভাবে এগিয়ে চলেছে। গত ১৬ মার্চ ২০২৬ খ্রি. আনুষ্ঠানিকভাবে…

বিজয়ী তারেক রহমানের উদাত্ত আহ্বান: প্রতিহিংসা নয়, ঐক্যবদ্ধ শক্তিতে গড়ি নিরাপদ ও মানবিক বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক ও বিপুল বিজয়ের পর এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে নতুন বাংলাদেশের রূপরেখা তুলে ধরলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৪ ফেব্রুয়ারি)…

Responses