অমিতাভ বচ্চনের বিখ্যাত বাংলো ‘জলসা’ নিয়ে পারিবারিক মালিকানা বিতর্ক

Editorial Transparency & Correction Notice
This report is published through the PothikTV editorial workflow. Sources, evidence, revisions and material corrections are documented where available.
No material correction has been recorded for this story.World ডেস্ক: ১৪ নভেম্বর ২০২৬, ৯:২৯ পূর্বাহ্ন
ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম শীর্ষ অভিনেতা অমিতাভ বচ্চনের মুম্বাইয়ে অবস্থিত বিখ্যাত বাসভবন ‘জলসা’-র মালিকানা নিয়ে একটি নতুন পারিবারিক বিতর্ক প্রকাশ্যে এসেছে। অমিতাভ বচ্চনের ছোট ভাই অজিতাভ বচ্চনের স্ত্রী রামোলা বচ্চন ১৯৯৩ সালে জয়া বচ্চনের নামে সম্পত্তি হস্তান্তরের একটি দানপত্র বা ‘গিফট ডিড’ নথিকে আনুষ্ঠানিকভাবে চ্যালেঞ্জ করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অমিতাভের ভাজাজ রামোলা বচ্চন গত সাত মাসে সম্পত্তি নিবন্ধন সংক্রান্ত বিভিন্ন সরকারি দফতরে একাধিক আবেদন জমা দিয়েছেন। তাঁর অভিযোগ, প্রায় তিন দশক আগে বাংলোর মালিকানা হস্তান্তরের সময় তাঁকে কোনোভাবে জানানো হয়নি এবং তাঁর কোনো সম্মতি নেওয়া হয়নি।
নথিপত্র পর্য পর্যালোচনায় দেখা গেছে যে, ১৯৯৩ সালে একটি দানপত্রের মাধ্যমে বাংলোটি জয়া বচ্চনের নামে হস্তান্তর করা হয়েছিল। তবে এই বিষযয়ে একটি বড় ধরনের অসঙ্গতি লক্ষ্য করা গেছে। সরকারি জমির রেকর্ড বা প্রপার্টি কার্ডে আজ পর্যন্ত রামোলা বচ্চনের নাম সহ-মালিক হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে, অন্যদিকে হাউজিং সোসাইটির নথিতে জয়া বচ্চনকে বাংলোটির একমাত্র মালিক হিসেবে দেখানো হয়েছে।
রামোলা বচ্চন হস্তান্তর প্রক্রিয়ায় ব্যবহৃত নথির আইনি বৈধতা নিয়েও একাধিক প্রশ্ন ও আপত্তি তুলেছেন। তাঁর অভিযোগ অনুযায়ী, ওই উপহারের চুক্তিটি একটি সাধারণ কাগজে লেখা হয়েছিল, যেখানে কোনো সরকারি স্ট্যাম্প ডিউটি প্রদান করা হয়নি এবং কোনো সাক্ষীর স্বাক্ষরও ছিল না।
তিনি আরও অভিযোগ করেন যে, পরবর্তী সময়ে এই নথিটি রেজিস্ট্রি করা এবং মহারাষ্ট্র সরকারের ‘অভয় যোজনা’ প্রকল্পের আওতায় এটিকে আইনি সুরক্ষার সুবিধা দেওয়ার যে প্রক্রিয়া চালানো হয়েছে তা অত্যন্ত সন্দেহজনক।
বর্তমানে বিষয়টি মুম্বাইয়ের অন্ধেরি এলাকার ডেপুটি রেজিস্টার অফ কো-অপারেটিভ সোসাইটিজের দফতরে শুনানির জন্য পৌঁছেছে। ডেপুটি রেজিস্টার ফাইয়াজ মিলানি রামোলা বচ্চনের পক্ষ থেকে অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
ফাইয়াজ মিলানি জানান যে, অভিযোগের ভিত্তিতে আনুষ্ঠানিক আইনি কার্যক্রম শুরু হয়েছে এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে নোটিশ পাঠিয়ে লিখিত জবাব চাওয়া হয়েছে।
উল্লেখযোগ্য যে, মুম্বাইয়ের বিখ্যাত বাসভবনগুলির মধ্যে অমিতাভ বচ্চনের দুই তলা বিশিষ্ট বাংলো ‘জলসা’ অন্যতম। এই ভবনটি পূর্বে ‘মনসা’ নামে পরিচিত ছিল এবং এক সময় প্রখ্যাত চলচ্চিত্র প্রযোজক এন সি সিপ্পির মালিকানাধীন ছিল।
সম্পর্কিত সংবাদ
এই বিভাগের উল্লেখযোগ্য সংবাদ
World →Corroborating Sources & Evidence
Corrections & Audit Trail
Material changes and newsroom transparency notes associated with this report.
SEO & Schema.org
- Schema type
- NewsArticle
- Canonical URL
- https://pothiktv.com/%e0%a6%85%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be%e0%a6%ad-%e0%a6%ac%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%96%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%ac/
- Slug
- %e0%a6%85%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be%e0%a6%ad-%e0%a6%ac%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%96%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%ac






