ইউরোপের ৫ দেশ রুয়ান্ডায় অভিবাসী ফেরত কেন্দ্র গড়ার পরিকল্পনা করছে

Editorial Transparency & Correction Notice
This report is published through the PothikTV editorial workflow. Sources, evidence, revisions and material corrections are documented where available.
No material correction has been recorded for this story.World ডেস্ক: ১৬ নভেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
অনিয়মিত অভিবাসন রোধ এবং প্রত্যাবাসন প্রক্রিয়া জোরদার করার লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পাঁচটি দেশ আফ্রিকার দেশ রুয়ান্ডায় একটি যৌথ অভিবাসী ফেরত কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা করছে। কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, জার্মানি, ডেনমার্ক, অস্ট্রিয়া, গ্রিস এবং নেদারল্যান্ডস এই উদ্যোগের সাথে যুক্ত রয়েছে।
এর আগে গত সেপ্টেম্বর মাসে এই পাঁচটি দেশ জানিয়েছিল যে তারা ইইউ-এর বাইরের কোনো একটি দেশের সাথে অভিবাসী ফেরত কেন্দ্র বা ‘রিটার্ন হাব’ স্থাপনের চুক্তি নিয়ে কাজ করছে। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের আইন সংস্কারের ফলে ব্লকটির বাইরে এমন হাব তৈরির সুযোগ সৃষ্টি হয়েছে।
প্রস্তাবিত এই পরিকল্পনাটি মূলত সেইসব আশ্রয়প্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে যাদের ইউরোপীয় ইউনিয়নে থাকার সমস্ত আইনি চেষ্টা বা আপিল ব্যর্থ হয়েছে। যুক্তরাজ্যের পূর্ববর্তী একটি চুক্তির সাথে এর পার্থক্য রয়েছে; কারণ যুক্তরাজ্যের পরিকল্পনায় আশ্রয়প্রার্থীদের আবেদন নিষ্পত্তির জন্য রুয়ান্ডায় পাঠানোর কথা ছিল। তবে নানা আইনি জটিলতার কারণে যুক্তরাজ্যের সেই উদ্যোগ কার্যকর হয়নি এবং ২০২৪ সালে লেবার পার্টি ক্ষমতায় এসে তা বাতিল করে দেয়।
অংশগ্রহণকারী পাঁচটি ইইউ দেশের দাবি, আন্তর্জাতিক আইন ও ইইউ-এর নিয়মকানুন মেনেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। অন্যদিকে মানবাধিকার সংস্থাগুলো মনে করছে, এটি অভিবাসীদের অধিকার লঙ্ঘনের কারণ হতে পারে। গত আগস্টে রুয়ান্ডা নিশ্চিত করেছিল যে তারা বেশ কয়েকটি ইউরোপীয় দেশের সাথে এ বিষয়ে প্রাথমিক আলোচনা শুরু করেছে। এই পরিকল্পনার বিস্তারিত তথ্য ভিয়েনায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার কথা রয়েছে।
সংবাদ সংস্থা এএফপি-কে কূটনৈতিক সূত্র জানিয়েছে, পূর্ব-মধ্য আফ্রিকার দেশ রুয়ান্ডায় প্রস্তাবিত এই কেন্দ্রটি প্রাথমিকভাবে একটি পাইলট প্রকল্প হিসেবে শুরু হতে পারে। এতে প্রায় ১০০ জন অভিবাসীকে রাখা হতে পারে, যেখানে অংশ নেওয়া পাঁচটি দেশ গড়ে ২০ জন করে অভিবাসী পাঠাতে পারে। ২০২৭ সালের মধ্যে এই কেন্দ্রটি কার্যকর করার আশা প্রকাশ করেছে দেশগুলো।
এই প্রক্রিয়ায় জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) সহায়ক ভূমিকা পালন করতে পারে। আইওএম-এর একজন মুখপাত্র জানিয়েছেন, সংস্থাটি ট্রানজিট পরিস্থিতিতে থাকা অভিবাসীদের সহায়তা দেওয়ার দীর্ঘ অভিজ্ঞতা রাখে এবং রিটার্ন হাব প্রতিষ্ঠার বিষয়ে কিছু ইইউ দেশের সাথে তাদের আলোচনা চলছে।
তবে এই পরিকল্পনার কঠোর সমালোচনা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থার আফ্রিকা বিষয়ক জ্যেষ্ঠ গবেষক ক্লিমেন্টাইন ডি মন্টজয় বলেছেন, রুয়ান্ডাকে বেছে নেওয়া অত্যন্ত উদ্বেগজনক। দেশটির বিরুদ্ধে রাজনৈতিক ভিন্নমত দমন, বেআইনি আটক, বন্দিদশায় নির্যাতন এবং কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের সশস্ত্র বিদ্রোহীদের সহায়তার মতো গুরুতর রেকর্ড রয়েছে। তিনি জানান, রুয়ান্ডাকে এই কাজের জন্য অর্থ দিলে তা মানবাধিকার লঙ্ঘনকারী একটি সরকারকে রাজনৈতিক সুবিধা ও আর্থিক সহায়তা দেবে।
এছাড়া ইইউ এজেন্সি ফর ফান্ডামেন্টাল রাইটস জানিয়েছে, যে কোনো তৃতীয় দেশে রিটার্ন হাব করার আগে সেখানে মৌলিক মানবাধিকার নিশ্চিত হচ্ছে কি না তা দেখতে হবে। সংস্থাটির মতে, যেসব দেশে নিপীড়নের ঝুঁকি রয়েছে সেখানে কাউকেই পাঠানো উচিত নয় এবং অভিভাবকহীন শিশুদের কোনো অবস্থাতেই এসব হাব-এ পাঠানো যাবে না।
সম্পর্কিত সংবাদ
এই বিভাগের উল্লেখযোগ্য সংবাদ
World →Corroborating Sources & Evidence
Corrections & Audit Trail
Material changes and newsroom transparency notes associated with this report.
SEO & Schema.org
- Schema type
- NewsArticle
- Canonical URL
- https://pothiktv.com/%e0%a6%87%e0%a6%89%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b0-%e0%a7%ab-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%b0%e0%a7%81%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%be%e0%a6%af/
- Slug
- %e0%a6%87%e0%a6%89%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b0-%e0%a7%ab-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%b0%e0%a7%81%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%be%e0%a6%af






