করাচিতে ইনল্যান্ড রেভিনিউ কর্মকর্তাদের পরীক্ষা: অধিকাংশের অকৃতকার্য হওয়ার তথ্য প্রকাশ

Editorial Transparency & Correction Notice
This report is published through the PothikTV editorial workflow. Sources, evidence, revisions and material corrections are documented where available.
No material correction has been recorded for this story.World ডেস্ক: ১৩ নভেম্বর ২০২৬, ৯:৫৯ পূর্বাহ্ন
পাকিস্তানের করাচিতে ইনল্যান্ড রেভিনিউ সার্ভিসের সেলস ট্যাক্স এবং ইনকাম ট্যাক্স কর্মকর্তাদের পেশাগত দক্ষতা যাচাইয়ের পরীক্ষায় চমকপ্রদ তথ্য সামনে এসেছে। গ্রেড ১৭ ও তার ওপরের সারির কর্মকর্তাদের কর আইন ও আইনি কার্যক্রম সংক্রান্ত জ্ঞান মূল্যায়নের জন্য এই পরীক্ষা নেওয়া হয়েছিল। প্রকাশিত ফলাফলে দেখা যায়, অধিকাংশ কর্মকর্তাই কাঙ্ক্ষিত মান অর্জনে ব্যর্থ হয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, পরীক্ষায় অংশ নেওয়া ১৩৯ জন কর্মকর্তার মধ্যে মাত্র ৪ জন কর্মকর্তা উভয় ক্ষেত্রে স্বাধীনভাবে আইনি সিদ্ধান্ত নেওয়ার মতো যোগ্য বলে বিবেচিত হয়েছেন। মূল্যায়নে কর্মকর্তাদের মারাত্মক ভুলের কারণে ৫৩৪.৯ মিলিয়ন (৫৩ কোটি ৪৯ লাখ) রুপির পরিমাপযোগ্য কর ফাঁকি বা কর ত্রুটি চিহ্নিত করা হয়েছে।
সেলস ট্যাক্স পরীক্ষায় ১৫০ জন কর্মকর্তা অংশ নেন। এতে কর্মকর্তাদের গড় প্রাপ্ত নম্বর ছিল মাত্র ২৬.৪ শতাংশ। কোনো কর্মকর্তাই ৬০ শতাংশ নম্বর পাননি এবং ৪৭ জন কর্মকর্তা ২০ শতাংশের কম নম্বর পেয়েছেন। সেলস ট্যাক্সের ১৫০ জনের মধ্যে মাত্র ১৫ জন কর্মকর্তা নিজ স্বাক্ষরে আইনগতভাবে সঠিক ট্যাক্স অর্ডার জারি করার যোগ্য বলে প্রমাণিত হন।
অন্যদিকে, ইনকাম ট্যাক্স পরীক্ষায় ১৪৩ জন কর্মকর্তা অংশ নিয়েছিলেন। তাদের গড় নম্বর ছিল ৩৩.৩ শতাংশ। এখানে মাত্র ৪ জন কর্মকর্তা ৬০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছেন এবং ১৬ জন কর্মকর্তা পান ২০ শতাংশের কম নম্বর। ইনকাম ট্যাক্স বিভাগে মাত্র ১৪ জন কর্মকর্তা নিজ দায়িত্বে কর মামলার সিদ্ধান্ত নিতে সক্ষম বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
অন্য কর্মকর্তাদের তৈরি করা ট্যাক্স অর্ডার কার্যকরভাবে যাচাই ও ভুল চিহ্নিত করার ক্ষেত্রে সেলস ট্যাক্সে ২১ জন এবং ইনকাম ট্যাক্সে ২৮ জন কর্মকর্তা উত্তীর্ণ হয়েছেন। উভয় কর কার্যক্রমে কার্যকর যাচাইকরণের সক্ষমতা রয়েছে মাত্র ৮ জন কর্মকর্তার।
উদ্বেগজনক বিষয় হলো, সেলস ট্যাক্সের ৫৬ জন কমিশনার ও অতিরিক্ত কমিশনারের মধ্যে মাত্র ৪ জন এবং ইনকাম ট্যাক্সের ৫৩ জন কমিশনার ও অতিরিক্ত কমিশনারের মধ্যে মাত্র ৬ জনের কার্যকরভাবে ফাইল যাচাই বা ভেটিংয়ের যোগ্যতা রয়েছে।
প্রতিবেদনে আরও প্রকাশ করা হয়েছে যে, ১৩৯ জন কর্মকর্তার মধ্যে ৩১ জন কর্মকর্তা কেবল ডেসকে বসার বা তার চেয়ে নিম্নমানের কাজের যোগ্য। এছাড়া ১৪ জন কর্মকর্তাকে পূর্ণাঙ্গ প্রশিক্ষণ না দেওয়া পর্যন্ত কোনো ধরনের কেস বা নথিপত্র না দেওয়ার সুপারিশ করা হয়েছে।
সম্পর্কিত সংবাদ
এই বিভাগের উল্লেখযোগ্য সংবাদ
World →Corroborating Sources & Evidence
Corrections & Audit Trail
Material changes and newsroom transparency notes associated with this report.
SEO & Schema.org
- Schema type
- NewsArticle
- Canonical URL
- https://pothiktv.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%87%e0%a6%a8%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%bf/
- Slug
- %e0%a6%95%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%87%e0%a6%a8%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%bf






