WorldStatus: Published

চীনে শীর্ষ ১০ বৈদ্যুতিক গাড়ির তালিকার বাইরে টেসলা, শীর্ষে বিওয়াইডি

চিনের বাজারে বিক্রি কমে যাওয়ার কারণে নিউ এনার্জি ভেহিকেল বা এনইভি ব্রান্ডের শীর্ষ দশের তালিকা থেকে ছিটকে পড়েছে মার্কিন বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান টেসলা।
pothiktv FollowAn active member of the Pothik Network. News, opinions, articles, and community updates appear here.
▣ Published 2026-11-14◷ 2 min read◉ 0 reads
চীনে শীর্ষ ১০ বৈদ্যুতিক গাড়ির তালিকার বাইরে টেসলা, শীর্ষে বিওয়াইডি
ⓘ

Editorial Transparency & Correction Notice

This report is published through the PothikTV editorial workflow. Sources, evidence, revisions and material corrections are documented where available.

No material correction has been recorded for this story.
Editorial status: PublishedLast updated: 2026-11-14 04:58Evidence sources: 0

World ডেস্ক: ১৪ নভেম্বর ২০২৬, ৪:৫৮ পূর্বাহ্ন

চীনের বাজারে অটোমোবাইল খাতে তীব্র প্রতিযোগিতার মুখে শীর্ষ ১০ নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) ব্র্যান্ডের তালিকা থেকে ছিটকে পড়েছে মার্কিন বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান টেসলা। চায়না প্যাসেঞ্জার কার অ্যাসোসিয়েশনের (সিপিসিএ) খুচরা বিক্রির পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে। ২০২৬ সালের অক্টোবরে টেসলা চীনে মাত্র ৮,৮১৭টি এনইভি বিক্রি করতে সক্ষম হয়েছে, যার মধ্যে পূর্ণাঙ্গ বৈদ্যুতিক গাড়ি এবং প্লাগ-ইন হাইব্রিড উভয়ই অন্তর্ভুক্ত।

এর আগে সেপ্টেম্বরে চীনের বাজারে টেসলার অবস্থান ছিল চতুর্থ স্থানে। তবে অক্টোবর মাসে টেসলার বিক্রি ব্যাপক হারে কমে যায়। তুলনামূলকভাবে, একই মাসে চিনা প্রতিষ্ঠান নিও ৩৪,০৩০টি এবং লি অটো ২৭,০১৮টি যানবাহন বিক্রি করেছে। শীর্ষস্থানে নিজেদের প্রভাব বজায় রেখেছে চিনা গাড়ি প্রস্তুতকারক বিওয়াইডি (BYD)। অক্টোবরে তারা ২,৫০,৩০১টি এনইভি বিক্রি করে বাজারের ২২.৪ শতাংশ শেয়ার দখল করে রেখেছে।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে গিলি (Geely), যাদের বিক্রির পরিমাণ ছিল ১,৩১,৭০৮টি এবং বাজার শেয়ার ছিল ১১.৮ শতাংশ। তৃতীয় স্থানে থাকা লিপমোটর বিক্রি করেছে ৮৩,৫৭৩টি এনইভি। প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমির অটোমোবাইল শাখা ‘শাওমি অটো’ নবম স্থান থেকে ষষ্ঠ স্থানে উঠে এসেছে। তারা অক্টোবরে ৫০,১২৩টি গাড়ি বিক্রি করেছে, যা সেপ্টেম্বর মাসের তুলনায় ২৫.৩ শতাংশ বেশি। শীর্ষ ১০ ব্র্যান্ডের মধ্যে এটিই সবচেয়ে বেশি মাসিক প্রবৃদ্ধি।

বছরের প্রথম দশ মাসের (জানুয়ারি থেকে অক্টোবর) সার্বিক হিসাবেও টেসলার অবস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সময়ের বিক্রির তালিকায় টেসলা পঞ্চম স্থান থেকে সপ্তম স্থানে নেমে গেছে। জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত টেসলা চীনে মোট ৩,৮৯,৯০৫টি এনইভি বিক্রি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৫.০ শতাংশ কম। অন্যদিকে, এই ১০ মাসে ১.৯৪৫ মিলিয়ন এনইভি বিক্রি করে তালিকার শীর্ষে রয়েছে বিওয়াইডি এবং শাওমি ৩,৩৬,৬১৩টি গাড়ি বিক্রি করে পুনরায় শীর্ষ ১০-এ ফিরে এসেছে।

কেবল বিক্রির হারেই নয়, গত অক্টোবরে ইভি উদ্ভাবন র‌্যাংকিংয়েও টেসলা পিছিয়ে পড়েছে। দীর্ঘমেয়াদী এই তালিকার ষষ্ঠ স্থান থেকে কমে বর্তমানে ১১তম স্থানে নেমে এসেছে প্রতিষ্ঠানটি। উল্লেখ্য, ২০২৫ সালে ২৩.৯ মিলিয়ন প্যাসেঞ্জার কার বিক্রির মাধ্যমে চীন ছিল বিশ্বের বৃহত্তম গাড়ির বাজার।

অক্টোবর মাসে চীনের সার্বিক প্যাসেঞ্জার কার বাজার গত বছরের তুলনায় ২৭.১ শতাংশ সংকুচিত হয়েছে, যেখানে মোট বিক্রি হয়েছে ১৬,৪৩,০০০টি গাড়ি। এনইভি খাতের বিক্রিও ১৩.৭ শতাংশ কমে ১১,০৯,০০০টিতে নেমে এসেছে। তবে সামগ্রিক গাড়ি বিক্রির তালিকায় এনইভির খুচরা বিক্রির অংশ রেকর্ড ৬৭.৫ শতাংশে পৌঁছেছে, যা প্রমাণ করে যে মোট বিক্রি কমলেও বাজারের বড় অংশ এখন ইভি ও হাইব্রিড গাড়ির দখলে।

সূত্র: ARY News · Pakistan

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের উল্লেখযোগ্য সংবাদ

World →
0
0 comments·0 shares

Corroborating Sources & Evidence

No structured evidence has been attached yet.

Corrections & Audit Trail

Material changes and newsroom transparency notes associated with this report.

Editorial workflowPublished

SEO & Schema.org

Schema type
NewsArticle
Canonical URL
https://pothiktv.com/%e0%a6%9a%e0%a7%80%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b6%e0%a7%80%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7-%e0%a7%a7%e0%a7%a6-%e0%a6%ac%e0%a7%88%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%97/
Slug
%e0%a6%9a%e0%a7%80%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b6%e0%a7%80%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7-%e0%a7%a7%e0%a7%a6-%e0%a6%ac%e0%a7%88%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%97