জার্মানিতে অভিবাসী অন্তর্ভুক্তিতে অগ্রগতি থাকলেও রয়েছে নানা চ্যালেঞ্জ: সরকারি প্রতিবেদন

Editorial Transparency & Correction Notice
This report is published through the PothikTV editorial workflow. Sources, evidence, revisions and material corrections are documented where available.
No material correction has been recorded for this story.World ডেস্ক: ১৫ নভেম্বর ২০২৬, ৮:৪৪ পূর্বাহ্ন
জার্মান সমাজে বহিরাগত অভিবাসীদের একীভূত বা অন্তর্ভুক্ত হওয়ার প্রক্রিয়াটি সার্বিকভাবে আগের চেয়ে ভালো হচ্ছে। তবে একই সঙ্গে অপরাধের হার এবং শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ এখনও বিদ্যমান। সম্প্রতি প্রকাশিত জার্মানির ফেডারেল সরকারের এক দ্বিবার্ষিক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে অভিবাসন নীতির নানা বিষয়ে ঐকমত্যের চেয়ে মতভেদই বেশি দেখা যাচ্ছে।
জার্মান সরকারের অভিবাসন ও অন্তর্ভুক্তি বিষয়ক কমিশনার এবং সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির (এসপিডি) রাজনীতিবিদ নাতালি পাবলিক নতুন প্রকাশিত অভিবাসন প্রতিবেদনের ইতিবাচক দিকগুলো উপস্থাপন করেছেন। তিনি জানান, নানা বাধা ও চ্যালেঞ্জ সত্ত্বেও সামাজিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে সাফল্য আসছে। জার্মানিতে যারা স্থায়ীভাবে বসবাস করতে চান, তাদের ভাষা শেখা এবং দেশের আইন মেনে চলার প্রতি জোর দেন তিনি। অভিবাসীরা যাতে দ্রুত কর্মসংস্থানে যুক্ত হতে পারেন, সেই উদ্দেশ্যে এই কমিশনারের পদটি দেশটির শ্রম মন্ত্রণালয়ের অধীনে রাখা হয়েছে।
জার্মান সেন্ট্রাল ইনস্টিটিউট ফর ইন্টিগ্রেশন অ্যান্ড মাইগ্রেশন রিসার্চ সরকারি পরিসংখ্যান, জনমত জরিপ এবং স্বাধীন গবেষণার ভিত্তিতে এই ‘ইন্টিগ্রেশন রিপোর্ট’ প্রস্তুত করেছে। প্রতিবেদনে দেখা গেছে, জার্মানির মোট জনসংখ্যার প্রায় ৩০ শতাংশ মানুষের অভিবাসনের পটভূমি রয়েছে। এদের মধ্যে ৮১ শতাংশ মানুষ জার্মানির প্রতি নিজেদের একাত্মতা ও অনুভূতি ব্যক্ত করেছেন। গবেষণাকেন্দ্রের পরিচালক ফ্রাঙ্ক কাল্টার জানান, জার্মানিতে অভিবাসীদের কর্মসংস্থানের হার প্রায় ৭০ শতাংশ, যা ইউরোপীয় ইউনিয়নের অধিকাংশ দেশের তুলনায় বেশি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, স্বাস্থ্যসেবা ও সামাজিক সেবা খাতে বিদেশি নাগরিকদের কর্মসংস্থান উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০০৯ সালে জার্মানিতে কর্মরত বিদেশি নাগরিকের সংখ্যা ছিল প্রায় ১৮ লাখ, যা ২০২৫ সালে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫৮ লাখে। অর্থাৎ এই সময়কালে তাদের কর্মসংস্থান তিন গুণেরও বেশি বেড়েছে।
তবে এই অগ্রগতির পাশাপাশি বেশ কিছু সমস্যা চিহ্নিত করা হয়েছে। বিশেষ করে নারী অভিবাসীদের কর্মসংস্থানের ক্ষেত্রে এখনও বড় বাধা রয়েছে। সন্তান রয়েছে এমন পরিবারগুলোতে যেখানে পুরুষেরা কাজ করছেন, সেখানে মাত্র ৬০ শতাংশ নারী কাজের সুযোগ পাচ্ছেন। অন্যদিকে জার্মান বংশোদ্ভূত পরিবারগুলোতে নারীদের কর্মসংস্থানের হার প্রায় ৮৮ শতাংশ।
শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ পাওয়ার ক্ষেত্রে শরণার্থী হিসেবে জার্মানিতে আসা তরুণ পুরুষেরা সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পড়ছেন। পরিসংখ্যানে দেখা গেছে, সাজাপ্রাপ্ত অপরাধীদের মধ্যে অ-জার্মান নাগরিকদের হার প্রায় ৪০ শতাংশ, যা মোট জনসংখ্যায় তাদের অনুপাতের চেয়ে বেশি। তবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, অন্যান্য জনগোষ্ঠীর তুলনায় এই শ্রেণির মানুষেরা অপরাধের শিকার হওয়ার ঝুঁকিতেও বেশি থাকেন।
সংহতি ও সামাজিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে জার্মান ভাষা শেখাকে প্রধান শর্ত হিসেবে দেখা হলেও দেশটির সরকার বাজেট সংকোচনের অংশ হিসেবে ভাষা ও পরিচিতিমূলক কোর্সের বরাদ্দ কমিয়েছে। সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন নাতালি পাবলিক নিজেই। এদিকে সিরিয়া ও ইউক্রেন থেকে আসা যেসকল অভিবাসী ইতিমধ্যে কর্মসংস্থানে যুক্ত হয়েছেন, তাদের স্থায়ী বসবাসের অনুমতি দেওয়ার পক্ষে মত দিয়েছে পাবলিকের দল এসপিডি। তবে কনজারভেটিভ জোট এবং সিএসইউ দলের স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোবরিন্ট কঠোর অভিবাসন নীতির পক্ষে অবস্থান বজায় রেখেছেন।
সম্পর্কিত সংবাদ
এই বিভাগের উল্লেখযোগ্য সংবাদ
World →Corroborating Sources & Evidence
Corrections & Audit Trail
Material changes and newsroom transparency notes associated with this report.
SEO & Schema.org
- Schema type
- NewsArticle
- Canonical URL
- https://pothiktv.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%80-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0/
- Slug
- %e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%80-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0






