পর্তুগালে বাড়ি ভাড়া বৃদ্ধির প্রতিবাদে হাজার হাজার মানুষের বিক্ষোভ

Editorial Transparency & Correction Notice
This report is published through the PothikTV editorial workflow. Sources, evidence, revisions and material corrections are documented where available.
No material correction has been recorded for this story.World ডেস্ক: ১৫ নভেম্বর ২০২৬, ৮:৫৮ পূর্বাহ্ন
পর্তুগাল জুড়ে বাড়ছে ঘরভাড়া এবং দেখা দিয়েছে তীব্র আবাসন সংকট। এমন পরিস্থিতিতে আবাসন সংকট নিরসন এবং ভাড়া বৃদ্ধির লাগাম টানতে সরকারের কাছে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন হাজার হাজার বিক্ষোভকারী।
দেশটির বিভিন্ন স্থানে আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ক্ষোভ প্রকাশ করেন। তারা জানান, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির তুলনায় আবাসন খরচ এতটাই বেড়েছে যে সাধারণ মানুষের পক্ষে তা বহন করা কঠিন হয়ে পড়েছে।
পরিস্থিতি সামাল দিতে এবং বাড়ি ভাড়া নিম্নমুখী করতে ইতিমধ্যে কিছু পরিবর্তন বাস্তবায়ন শুরু করেছে পর্তুগাল কর্তৃপক্ষ। সরকারি উদ্যোগের ফলে ভাড়া কিছুটা কমবে বলে আশা করা হলেও তা পর্যাপ্ত নয় বলে মনে করছেন আন্দোলনকারীরা।
সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিনিধি রোজি বারচার্ডের সঙ্গে আলাপকালে একাধিক বিক্ষোভকারী জানান, আবাসন সংকটের স্থায়ী সমাধানের জন্য সরকারকে আরো কঠোর ও বড় ধরনের পদক্ষেপ নিতে হবে।
বিক্ষোভকারীরা জানান, বর্তমান আবাসন নীতির ফলে সাধারণ নাগরিক ও নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি সংকটের মুখে পড়েছেন। দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে এই সংকট আরো ঘনীভূত হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
সম্পর্কিত সংবাদ
এই বিভাগের উল্লেখযোগ্য সংবাদ
World →Corroborating Sources & Evidence
Corrections & Audit Trail
Material changes and newsroom transparency notes associated with this report.
SEO & Schema.org
- Schema type
- NewsArticle
- Canonical URL
- https://pothiktv.com/%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%81%e0%a6%97%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%ac%e0%a7%83/
- Slug
- %e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%81%e0%a6%97%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%ac%e0%a7%83






