ইন্দোনেশিয়ায় বিশাল অজগরকে ‘দোলনা’ বানিয়ে শিশুদের খেলা, ভাইরাল ভিডিও

ইন্দোনেশিয়ায় বিষধর না ভেবে এক বিশাল অজগর সাপের সঙ্গে শিশুদের খেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে।

ইন্দোনেশিয়ায় বিশাল অজগরকে ‘দোলনা’ বানিয়ে শিশুদের খেলা, ভাইরাল ভিডিও

World ডেস্ক: ১০ নভেম্বর ২০২৬, ৫:১৩ অপরাহ্ন

ইন্দোনেশিয়ায় এক বিশাল অজগর সাপের সঙ্গে শিশুদের দূরন্তপনা ও খেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এই দৃশ্য দেখে নেটিজেনরা হতবাক হয়ে গেছেন।

বিদেশি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ইন্দোনেশিয়ার। সেখানে তিনটি শিশু হঠাৎ একটি অজগরের মুখোমুখি হয়। তবে তারা ভয় পেয়ে পালিয়ে যাওয়ার বদলে সাপটিকে নিয়ে খেলায় মেতে ওঠে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, তিনটি শিশু নির্দ্বিধায় বিশাল অজগরটির ওপর চড়ছে এবং কখনো সেটির ওপর বসে স্লাইড বা পিছলে নামার মতো করে খেলছে। সাপের মতো বিপজ্জনক প্রাণীকে এভাবে দোলনার মতো ব্যবহার করতে দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন।

ভিডিওর পেছনের ব্যাকগ্রাউন্ডে শিশুদের অভিভাবক ও স্বজনদের কণ্ঠস্বরও শোনা যাচ্ছে। তারা শিশুদের এই দৃশ্যটির ভিডিও ধারণ করছিলেন এবং তাদের সঙ্গে হাসিমুখেই মজা করছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ব্যবহারকারীরা নানা ধরনের মন্তব্য করছেন। অনেকেই শিশুদের সুরক্ষার বিষয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছেন, আবার অনেকে দৃশ্যটি দেখে বিস্ময় প্রকাশ করেছেন।

সূত্র: ARY News Urdu
0
0 comments·0 shares

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের উল্লেখযোগ্য সংবাদ

World →