ড্রেজারের বিরুদ্ধে ঘিওর উপজেলা প্রশাসনের অভিযান

সুরেশ চন্দ্র রায়ঃমা নিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরি ইউনিয়নের তাড়াইল ও নয়াচর এলাকায় চলমান ৪টি ড্রেজারে ঘিওর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার ( ২২ সেপ্টেম্বর৷ ) বিকেলের দিকে সেনাবাহিনী ও আনসার সদস্যদের সহায়তায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাতিশা তুল ইসলাম ড্রেজারের ৮শ মিটার পাইপ ধ্বংস করেন। তবে ঘটনাস্থলে কাউকে না পাওয়ার কারণে মামলা কিংবা জরিমানা করা সম্ভব হয়নি বলে জানান স্থানীয়রা। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়েছে।

অভিযানের পর স্থানীয়রা প্রতিবেদককে জানান, তাড়াইল,নয়াচর ছাড়াও পাশের গ্রাম শোলধারায় এখনো ৪টি ড্রেজার চলমান রয়েছে। যেগুলো নিয়ে কিছুদিন পূর্বে “দৈনিক ভোরের কাগজে” বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। কিন্তু সেখানে জোরালো কোন অভিযান এখন পর্যন্ত পরিচালিত হয়নি। শোলধারা চকে জরুরিভাবে বড় পরিসরে একটি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ড্রেজার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

  • ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাতিশা তুল ইসলাম বলেন, বানিয়াজুরি ইউনিয়নের তাড়াইল ও নয়াচর এলাকার ক্যানালে চলমান ৪টি ড্রেজারে অভিযান পরিচালনা করে পর্যাপ্ত সংখ্যক ড্রেজারের পাইপ ধ্বংস করা হয়েছে। অভিযানকালে উপস্থিত জনগণকে অবৈধ ড্রেজার বন্ধের বিষয়ে সচেতনতামূলক নির্দেশনা প্রদান করা হয়েছে। একই সাথে কেউ অবৈধ ড্রেজার স্থাপনের চেষ্টা করলে উপজেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করার জন্য এলাকাবাসীকে পরামর্শ দেয়া হয়েছে। নির্বাহী কর্মকর্তা আরো বলেন, শোলধারা চকেও অনতিবিলম্বে অভিযান পরিচালনা করা হবে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

বারবার অভিযানের পরও উড়াল গ্যাস বন্ধ হয়নি, বাকাইল যেন বিস্ফোরণের অপেক্ষায়

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের বাকাইল গ্রামে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে গাছের উপর গ্যাসের পাইপ ঝুলছে। এ কারণে গ্রামটি এখন উড়াল গ্যাসের গ্রাম হিসেবে বেশি পরিচিত।…

হাইনান এক্সপো ২০২৬ থেকে বাংলাদেশের প্রেক্ষাপট: বৈশ্বিক বাণিজ্য ও উদ্ভাবনের প্রবেশদ্বার

ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা (হাইনান এক্সপো ২০২৬) আমি মোঃ জাহিদ হাসান নিরব চীন কৃষি বিশ্ববিদ্যালয় (সানিয়া ইনস্টিটিউটের) এমবিএ  ছাত্র হওয়ার সুবাদে সম্প্রতি চীনে অনুষ্ঠিত ষষ্ঠ…

সরাইলের স্বাস্থ্যসেবায় অনিয়মের অভিযোগ: চিকিৎসক সংকট, দুই বছর ধরে অচল জেনারেটর, ওষুধ বিতরণ নিয়ে প্রশ্ন (১ম পর্ব)

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। উপজেলার প্রায় সাড়ে চার লাখ মানুষের সরকারি চিকিৎসাসেবার প্রধান ভরসাস্থল এই হাসপাতাল। প্রতিদিন গড়ে পাঁচ থেকে ছয়শ…

পুর্নজন্ম কি বৈজ্ঞানিক ভাবে সম্ভব? — একটি বিশ্লেষণাত্মক প্রবন্ধ

মানব ইতিহাস জুড়ে মানুষের মৃত্যু ও মৃত্যুর পর কী হয়—এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বহু ধর্ম, দর্শন ও আধ্যাত্মিকতা চেষ্টা করেছে। অতীতে জীবনের পরের ধাপে…

Responses