Crime & JusticeStatus: Published

গাজায় তীব্র ঠান্ডায় প্রাণ গেল ৯ মাস বয়সী এক শিশুর

ফিলিস্তিনের গাজা উপত্যকায় তীব্র ঠান্ডা ও হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। খান ইউনুসের এক বাস্তুচ্যুত তাঁবুতে ঘটনাটি ঘটে।
pothiktv FollowAn active member of the Pothik Network. News, opinions, articles, and community updates appear here.
▣ Published 2026-11-14◷ 2 min read◉ 0 reads
গাজায় তীব্র ঠান্ডায় প্রাণ গেল ৯ মাস বয়সী এক শিশুর
ⓘ

Editorial Transparency & Correction Notice

This report is published through the PothikTV editorial workflow. Sources, evidence, revisions and material corrections are documented where available.

No material correction has been recorded for this story.
Editorial status: PublishedLast updated: 2026-11-14 06:55Evidence sources: 0

World ডেস্ক: ১৩ নভেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

ফিলিস্তিনের গাজা উপত্যকায় টানা কয়েকদিনের বিরূপ আবহাওয়া ও বন্যার মধ্যে তীব্র ঠান্ডা এবং হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। দক্ষিণ গাজার খান ইউনুস এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি তাঁবুতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুটির নাম কিনান আহমেদ রফিক। শিশুটির বাবা আহমেদ রফিক ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানান, রাতের বেলা তাঁবুর ভেতরেই ঠান্ডায় জমে তার ছেলের মৃত্যু হয়। সকালে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান শিশুটির গায়ের চামড়া নীল বর্ণ ধারণ করেছে।

দ্রুত তাকে খান ইউনুসের নাসের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটি হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে। এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে পরিচয় গোপন রাখার শর্তে এক চিকিৎসকও শিশুটির হাইপোথার্মিয়ায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সাম্প্রতিক ভারী বর্ষণের কারণে গাজার হাজার হাজার বাস্তুচ্যুত মানুষের তাঁবু পানিতে ভেসে গেছে। টানা ইসরায়েলি হামলায় বাস্তুচ্যুত হয়ে পড়া লাখ লাখ ফিলিস্তিনি চরম দুর্ভোগের মধ্যে এসব তাঁবুতে বসবাস করছেন।

গত সপ্তাহে বন্যার পর বালুর বাঁধ ভেঙে কয়েকটি তাঁবুর ওপর পড়লে তিন শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়। এর পর থেকে গাজা সিটি এবং মধ্য ও উত্তর গাজার বিভিন্ন অংশ থেকে শত শত বাস্তুচ্যুত পরিবার বন্যার পানি থেকে বাঁচতে নিরাপদ আশ্রয়ের খোঁজে পালিয়ে যেতে বাধ্য হচ্ছেন।

জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার সতর্ক করে বলেছেন, এই বন্যা আগামী শীত মৌসুমের কেবল শুরু মাত্র। তিনি জানান, শীতকাল আসতে এখনো কয়েক সপ্তাহ বাকি রয়েছে, অথচ এখনই অভূতপূর্ব বৃষ্টি ও অস্বাভাবিক ঠান্ডা অনুভূত হচ্ছে।

জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয় (ওসিএইচএ) জানিয়েছে, গত ৮ নভেম্বর পর্যন্ত প্রায় ২৬ হাজার পরিবার ঝোড়ো আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে। সংস্থাটির হিসাব অনুযায়ী, গাজার প্রায় ৬৫ শতাংশ মানুষ এখনো তাঁবু বা অন্যান্য অস্থায়ী আশ্রয়ে বাস্তুচ্যুত অবস্থায় দিন কাটাচ্ছেন।

২০২৫ সালের ১০ অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ঘোষিত হলেও ইসরায়েলি আক্রমণ অব্যাহত রয়েছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠিত ‘বোর্ড অব পিস’ গাজায় ত্রাণ সরবরাহে বাধা দেওয়ার কারণে ইসরায়েলের সমালোচনা করেছে এবং শীতে মানবিক সহায়তা বাড়াতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

সূত্র: ARY News · Pakistan
0
0 comments·0 shares

Corroborating Sources & Evidence

No structured evidence has been attached yet.

Corrections & Audit Trail

Material changes and newsroom transparency notes associated with this report.

Editorial workflowPublished

SEO & Schema.org

Schema type
NewsArticle
Canonical URL
https://pothiktv.com/%e0%a6%97%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a4%e0%a7%80%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%a0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%aa%e0%a7%8d/
Slug
%e0%a6%97%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a4%e0%a7%80%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%a0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%aa%e0%a7%8d