এআই নির্ভর ভবিষ্যৎ প্রজন্ম গঠনে চীনের বড় পদক্ষেপ, শ্রেণিকক্ষে ব্যাপক পরিবর্তন

Editorial Transparency & Correction Notice
This report is published through the PothikTV editorial workflow. Sources, evidence, revisions and material corrections are documented where available.
No material correction has been recorded for this story.World ডেস্ক: ১৬ নভেম্বর ২০২৬, ৮:২৮ পূর্বাহ্ন
কৃতিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিকে নিজেদের শিক্ষাব্যবস্থায় ব্যাপকভাবে যুক্ত করার মাধ্যমে তরুণ প্রজন্মকে ভবিষ্যৎ প্রযুক্তিতে দক্ষ করে তোলার এক বিশাল উদ্যোগ গ্রহণ করেছে চীন। ২০৩০ সালের মধ্যে দেশটির প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে নিবন্ধিত প্রায় ২০০ মিলিয়ন বা ২০ কোটি শিক্ষার্থীর শিক্ষাকার্যক্রমে এআই শিক্ষা সার্বজনীন করার লক্ষ্য নির্ধারণ করেছে বেইজিং। আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে চীনের এই এআই শিক্ষার বিস্তার এবং এর প্রভাবের চিত্র তুলে ধরা হয়েছে।
বেইজিংয়ের স্বনামধন্য একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ‘বেইজিং নিউ ট্যালেন্ট একাডেমি’। সেখানে পড়াশোনা করা ১৩ বছর বয়সী শিক্ষার্থী পং গাওদি এআই ব্যবহার করে প্রায় দুই শতাধিক অ্যাপ তৈরি করেছে। যার মধ্যে বাড়ির কাজ জমা দেওয়ার প্ল্যাটফর্ম এবং ব্যবহৃত পণ্য কেনাবেচার ডিজিটাল মার্কেটপ্লেসও রয়েছে। এ ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের এআই কোডিং শেখানো, হিউম্যানয়েড রোবট প্রোগ্রামিং এবং ফ্লাইট সিমুলেটরের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বেইজিং নিউ ট্যালেন্ট একাডেমি তাদের নিজস্ব ডিজিটাল উদ্ভাবনী কারিকুলাম তৈরি করেছে যেখানে এআই, রোবোটিক্স এবং প্রোগ্রামিং অন্তর্ভুক্ত রয়েছে।
চীন মনে করছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তিগত প্রতিদ্বন্দ্বিতা এবং দেশের অর্থনৈতিক ভবিষ্যতের জন্য এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাথমিক পর্যায় থেকেই এআই প্রযুক্তির সঙ্গে পরিচয় থাকলে শিক্ষার্থীরা ভবিষ্যতে নতুন উদ্ভাবনে নেতৃত্ব দিতে পারবে। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এআই শিক্ষাকে শিক্ষা সংস্কারের অন্যতম মূল ভিত্তি হিসেবে ঘোষণা করেছেন। চীনের প্রায় অর্ধেক রাজ্য এবং পৌরসভাগুলো ইতোমধ্যেই এই সংক্রান্ত বাধ্যতামূলক পরিকল্পনা বাস্তবায়ন করতে শুরু করেছে। যেমন সাংহাইয়ে প্রতি গ্রেডে বার্ষিক অন্তত ৩০ ঘণ্টা এআই শিক্ষার নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যদিকে নিংক্সিয়া এবং গানসুর মতো অঞ্চলে ২০২৭ সালের মধ্যে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক স্তরের উচ্চ-ঝুঁকিপূর্ণ প্রবেশিকা পরীক্ষায় এআই বিষয় যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে।
চীনা সরকারের এই উদ্যোগ বাস্তবায়নে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন কৌশল দেখা যাচ্ছে। একদিকে বেইজিংয়ের ধনী শিক্ষার্থীদের আধুনিক এআই টুলস ব্যবহার করে নতুন কিছু উদ্ভাবনে উৎসাহিত করা হচ্ছে, অন্যদিকে গ্রামীণ অঞ্চলে শিক্ষক সংকট দূর করতে এআই ব্যবহার করা হচ্ছে। আনহুই প্রদেশের ফুনান কাউন্টির একটি বিদ্যালয়ে প্রায় ৪ হাজার শিক্ষার্থী এআই প্রযুক্তির সহায়তায় তাদের দৈনন্দিন পড়ালেখা শিখছে। সেখানে ট্যাবলেট কম্পিউটারের মাধ্যমে এআই অ্যালগরিদম শিক্ষার্থীদের প্রশ্ন উত্তর ও পাঠ সহায়তায় ভূমিকা রাখছে। তবে রয়টার্সের পর্যালোচনায় দেখা গেছে, সারা দেশে এআই শিক্ষার প্রয়োগ এখনও কিছুটা অসমান এবং এটি সঠিকভাবে মূল্যায়নের জন্য সুনির্দিষ্ট কোনো মানদণ্ড বা কাঠামোর অভাব রয়েছে।
একই সাথে শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা কৃত্রিম বুদ্ধিমত্তার অতিরিক্ত ব্যবহারের ফলে শিক্ষার্থীদের মানসিক বিকাশে প্রভাব পড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সম্প্রতি প্রকাশিত গবেষণার তথ্যানুযায়ী, চীনে ২৭ হাজার কিশোর-কিশোরীর ওপর পরিচালিত এক গবেষণায় দেখা গেছে এআই ব্যবহারে হোমওয়ার্কের মান ১৮ শতাংশ বাড়লেও প্রথাগত পরীক্ষার ফলাফলেই ২০ শতাংশ পর্যন্ত পতন দেখা গেছে, বিশেষ করে মানবিক বিষয়গুলোতে। আরও একটি বড় জরিপে দেখা গেছে, সপ্তাহে তিনবারের বেশি এআই ব্যবহারকারী শিক্ষার্থীদের স্মৃতিরোধ, বিশ্লেষণী ক্ষমতা এবং সৃজনশীলতা তুলনামূলক কমে গেছে। অভিভাবক ও শিক্ষকরা তাই এখন প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরতা কমানোর জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন, যাতে এআই মূল চিন্তাভাবনার জায়গা দখল না করে কেবল একটি সহায়তামূলক মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়।
সম্পর্কিত সংবাদ
এই বিভাগের উল্লেখযোগ্য সংবাদ
World →Corroborating Sources & Evidence
Corrections & Audit Trail
Material changes and newsroom transparency notes associated with this report.
SEO & Schema.org
- Schema type
- NewsArticle
- Canonical URL
- https://pothiktv.com/%e0%a6%8f%e0%a6%86%e0%a6%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ad%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%af%e0%a7%8e-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%9c%e0%a6%a8/
- Slug
- %e0%a6%8f%e0%a6%86%e0%a6%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ad%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%af%e0%a7%8e-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%9c%e0%a6%a8






