WorldStatus: Published

পাকিস্তানে পাঁচ ওষুধকে নিম্নমানের ও ভেজাল ঘোষণা, বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

মান নিয়ন্ত্রণ পরীক্ষায় অসত্তীর্ণ ও ভেজাল প্রমাণিত হওয়ায় পঞ্জাব সরকারের ড্রাগস কন্ট্রোল ডিরেক্টরেট পাঁচটি বহুল ব্যবহৃত ইনজেকশনের নির্দিষ্ট ব্যাচ প্রত্যাহারের নির্দেশ দিয়েছে।
pothiktv FollowAn active member of the Pothik Network. News, opinions, articles, and community updates appear here.
▣ Published 2026-11-18◷ 2 min read◉ 0 reads
পাকিস্তানে পাঁচ ওষুধকে নিম্নমানের ও ভেজাল ঘোষণা, বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
ⓘ

Editorial Transparency & Correction Notice

This report is published through the PothikTV editorial workflow. Sources, evidence, revisions and material corrections are documented where available.

No material correction has been recorded for this story.
Editorial status: PublishedLast updated: 2026-11-18 17:56Evidence sources: 0

World ডেস্ক: ১৬ নভেম্বর ২০২৬, ৮:৫৯ পূর্বাহ্ন

পাকিস্তানের পঞ্জাব রাজ্য সরকার স্বাস্থ্য সুরক্ষা ও গুণগত মান নিশ্চিত করতে বাজার থেকে পাঁচটি ওষুধ বা ইনজেকশনের নির্দিষ্ট ব্যাচ অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে। প্রাদেশিক ওষুধ পরীক্ষা গবেষণাগারে পরীক্ষা-নিরীক্ষার পর এ ওষুধগুলোকে নিম্নমানের ও ভেজাল হিসেবে চিহ্নিত করা হয়েছে।

পঞ্জাবের ড্রাগস কন্ট্রোল ডিরেক্টরেট কর্তৃক ২০২৬ সালের ১৩ নভেম্বর প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে প্রোভিন্সিয়াল কোয়ালিটি কন্ট্রোল বোর্ড বাজার থেকে আক্রান্ত ব্যাচগুলো সরিয়ে নেওয়ার এই নির্দেশনা দেয়।

প্রত্যাহার করা ওষুধগুলোর তালিকায় রয়েছে ডরসিকাম ইনজেকশন, ডেভিলাক্স ইনজেকশন, জেফট্রক্স ইনজেকশন, পিএসওএল ২ মিলি ইনজেকশন এবং পিএসওএল ১০ মিলি ইনজেকশন।

মার্টিন ডাউ মার্কার লিমিটেডের তৈরি ডরসিকাম ইনজেকশনের দুটি ব্যাচে (৪৭৪৪৭ এবং ৪৭৬৬১) খালি চোখে দৃশ্যমান কণা বা ক্ষতিকর উপাদান পাওয়ার কারণে সেগুলোকে নিম্নমানের ঘোষণা করা হয়। অন্যদিকে, ইউনিসন কেমিক্যাল ওয়ার্কসের তৈরি ডেভিলাক্স ইনজেকশনের ‘ডিডি১১২৬’ ব্যাচটিকে ভেজাল হিসেবে চিহ্নিত করেছে কর্তৃপক্ষ।

জাফা ফার্মাসিউটিক্যাল ল্যাবরেটরিজ লিমিটেডের তৈরি জেফট্রক্স ইনজেকশনের ‘৬৭৭’ ব্যাচ এবং ফারমাসল প্রাইভেট লিমিটেডের পিএসওএল ২ মিলি ইনজেকশনের ‘একে১৬৪’ ব্যাচ জীবাণুমুক্তকরণ পরীক্ষায় অসত্তীর্ণ হওয়ায় নিম্নমানের হিসেবে চিহ্নিত হয়েছে। এছাড়া, ফারমাসল প্রাইভেট লিমিটেডের পিএসওএল ১০ মিলি ইনজেকশনের ‘ভিএল২৭৭’ ব্যাচেও দৃশ্যমান ক্ষতিকর কণা পাওয়া গেছে।

ড্রাগস কন্ট্রোল ডিরেক্টরেট এসব ওষুধের প্রস্তুতকারক ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলোকে অবিলম্বে বাজার থেকে প্রত্যাহার প্রক্রিয়া শুরু করতে এবং ব্যাচগুলোর বিতরণ সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য সরবরাহ করার নির্দেশ দিয়েছে।

ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে এই ত্রুটির মূল কারণ বিশ্লেষণ করে সংশোধনমূলক ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের (সিএপিএ) নির্দেশ দেওয়া হয়েছে। এ সংক্রান্ত সব নথিপত্র সংশ্লিষ্ট ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে জমা দিতে বলা হয়েছে।

পঞ্জাবজুড়ে অবস্থিত ফার্মেসি, মেডিকেল স্টোর, পাইকারি বিক্রেতা, পরিবেশক এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে এসব ব্যাচের ইনজেকশন বিক্রি বা সরবরাহ অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের কাছে থাকা অবশিষ্ট স্টক ও ব্যবহারের বিবরণ স্থানীয় ড্রাগ পরিদর্শকদের কাছে জমা দিতে বলা হয়েছে।

ফার্মাসিউটিক্যাল সরবরাহ শৃঙ্খলে নজরদারি বাড়াতে এবং ১৯৭৬ সালের ড্রাগস অ্যাক্ট ও ২০১২ সালের ডিআরএপি অ্যাক্ট অনুযায়ী আইনি ব্যবস্থা নিতে পঞ্জাবের সংশ্লিষ্ট ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছে ডিরেক্টরেট।

সাধারণ জনগণ ও রোগীদের প্রতি এক সতর্কবার্তায় ডিরেক্টরেট জানিয়েছে, তারা যেন এই চিহ্নিত ব্যাচগুলোর ব্যবহার অবিলম্বে বন্ধ করেন। কারণ এসব ওষুধের অব্যাহত ব্যবহারে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে।

স্বাস্থ্যসেবা পেশাজীবী ও রোগীদের এসব ওষুধ ব্যবহারের পর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে তা পঞ্জাব ড্রাগস কন্ট্রোল ডিরেক্টরেটের প্রোভিন্সিয়াল ফার্মাকোভিজিল্যান্স সেন্টারে রিপোর্ট করার পরামর্শ দেওয়া হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে পঞ্জাব সরকার এই কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করেছে।

সূত্র: ARY News · Pakistan

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের উল্লেখযোগ্য সংবাদ

World →
0
0 comments·0 shares

Corroborating Sources & Evidence

No structured evidence has been attached yet.

Corrections & Audit Trail

Material changes and newsroom transparency notes associated with this report.

Editorial workflowPublished

SEO & Schema.org

Schema type
NewsArticle
Canonical URL
https://pothiktv.com/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%81%e0%a6%9a-%e0%a6%93%e0%a6%b7%e0%a7%81%e0%a6%a7%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a8/
Slug
%e0%a6%aa%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%81%e0%a6%9a-%e0%a6%93%e0%a6%b7%e0%a7%81%e0%a6%a7%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a8