অমিতাভ বচ্চনের মুম্বাইয়ের বাড়িতে হামলার চক্রান্ত ব্যর্থ, গুঞ্জন বাড়িয়ে অভিনেতার রহস্যময় পোস্ট

Editorial Transparency & Correction Notice
This report is published through the PothikTV editorial workflow. Sources, evidence, revisions and material corrections are documented where available.
No material correction has been recorded for this story.World ডেস্ক: ১৬ নভেম্বর ২০২৬, ৯:২৯ পূর্বাহ্ন
বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের মুম্বাইয়ের বিখ্যাত বাসভবন ‘জলসা’-কে লক্ষ্য করে হামলার একটি চক্রান্ত ব্যর্থ করার দাবি করেছে দিল্লি পুলিশ। এই খবরের পরপরই সোশ্যাল মিডিয়ায় অমিতাভ বচ্চনের একটি বার্তা ঘিরে জোর আলোচনা শুরু হয়েছে।
গত ১৫ ও ১৬ নভেম্বরের মধ্যবর্তী রাতে কোনো বিস্তারিত ব্যাখ্যা ছাড়াই সোশ্যাল মিডিয়ায় কেবল দুটি শব্দ—’বাঁচ গেয়ে’ (বেঁচে গেছি)—পোস্ট করেন অমিতাভ বচ্চন। দিল্লি পুলিশের স্পেশাল সেল লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে জড়িত দুই সন্দেহভাজন শুটারকে গ্রেপ্তারের খবর জানানোর মাত্র কয়েক ঘণ্টা পর এই পোস্টটি সামনে আসে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শনিবার পাঞ্জাবের জলন্ধর থেকে বিকাশ ঠাকুর (ওরফে ভিকি) এবং তরন তারন থেকে দীপক সিং (ওরফে দীপ)-কে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। পুলিশ জানিয়েছে, এই অভিযানের মাধ্যমে দুটি বড় অপরাধমূলক পরিকল্পনা নস্যাৎ করা সম্ভব হয়েছে। এর মধ্যে ছিল দিল্লির এক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা আদায়ের চেষ্টা এবং অন্যটি মুম্বাইয়ে অমিতাভ বচ্চনের ওপর হামলার পরিকল্পনা।
ভারতীয় তদন্তকারীদের সন্দেহ, ১৯৮৪ সালের শিখবিদ্বেষী দাঙ্গা সম্পর্কিত অমিতাভ বচ্চনের একটি পুরোনো মন্তব্যের জের ধরেই হয়তো তার বিরুদ্ধে এই হামলার চক্রান্ত করা হয়েছিল।
গত এক মাসের মধ্যে অমিতাভ বচ্চনের মুম্বাইয়ের বাসভবনে হুমকি দিয়ে তিনটি ইমেইল পাঠানো হয়েছে। প্রথম ইমেইলটি আসে ২৩ অক্টোবর, যেখানে ‘জলসা’ এবং মুম্বাইয়ের মেয়র ঋতু তাউড়ির কার্যালয়ে হামলার হুমকি দেওয়া হয়।
দ্বিতীয় ইমেইলটি আসে ৬ নভেম্বর। সেখানে ‘জলসা’, বোম্বে হাইকোর্ট ও বোম্বে স্টক এক্সচেঞ্জকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করা হয়। পাশাপাশি ২৭ নভেম্বরের গায়ক দিলজিৎ দোসাঞ্জের মুম্বাই কনসার্টেও হামলার হুমকি দেওয়া হয়েছিল। পরবর্তীতে ১২ নভেম্বর তৃতীয় ইমেইলে ‘জলসা’, মুম্বাই বিমানবন্দর, মেয়রের কার্যালয় এবং বেশ কয়েকটি ব্যাংকের নাম উল্লেখ করে হুমকি দেওয়া হয়।
ভারতের নিরাপত্তা সংস্থাগুলো হুমকি দেওয়া প্রতিটি স্থান তল্লাশি করলেও সন্দেহজনক কিছু পায়নি। তবে সতর্কতা হিসেবে মুম্বাই পুলিশ জুহু এলাকায় অমিতাভ বচ্চনের বাড়ির সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। বাড়ানো হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য এবং বসানো হয়েছে ব্যারিকেড।
নিরাপত্তা ঝুঁকির কারণে গত ১ নভেম্বর অমিতাভ বচ্চন বুলেটপ্রুফ কাঁচের আড়াল থেকে ভক্তদের সাথে সাপ্তাহিক সাক্ষাৎ করেছিলেন। তবে ৮ ও ১৫ নভেম্বর তিনি কোনো বুলেটপ্রুফ ঘেরাটোপ ছাড়াই প্রথাগতভাবে ভক্তদের সামনে আসেন।
পুলিশের রেকর্ড অনুযায়ী, গ্রেপ্তারকৃত বিকাশ ঠাকুর অল্প বয়সেই অপরাধে জড়িয়ে পড়ে এবং ২০১৯ সালে এক ছিনতাই মামলায় তার নাম আসে। ২০২৩ সাল থেকে সে গ্যাংস্টার আনমোল বিষ্ণোইয়ের জন্য অবৈধ অস্ত্র সরবরাহ শুরু করে বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে, দীপক সিং আগে ট্রাকের ড্রাইভার ও হেলপার হিসেবে কাজ করত। গত ৩ অক্টোবর অমৃতসরে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার মেহক সিনধুর হত্যা মামলাতেও সে অভিযুক্ত ছিল।
গ্রেপ্তারকৃতদের অপরাধমূলক নেটওয়ার্ক, অস্ত্র সরবরাহকারী ও অন্যান্য রাজ্যের সহযোগীদের খুঁজে বের করতে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে। তবে নিজের ‘বাঁচ গেয়ে’ পোস্টটি নিয়ে অমিতাভ বচ্চনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক স্পষ্টীকরণ দেওয়া হয়নি।
সম্পর্কিত সংবাদ
এই বিভাগের উল্লেখযোগ্য সংবাদ
World →Corroborating Sources & Evidence
Corrections & Audit Trail
Material changes and newsroom transparency notes associated with this report.
SEO & Schema.org
- Schema type
- NewsArticle
- Canonical URL
- https://pothiktv.com/%e0%a6%85%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be%e0%a6%ad-%e0%a6%ac%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a6%af%e0%a6%bc/
- Slug
- %e0%a6%85%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be%e0%a6%ad-%e0%a6%ac%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a6%af%e0%a6%bc






