Civic InfrastructureStatus: Published

‎শিক্ষার্থীদের অনুপ্রেরণায় আখাউড়ায় বন্ধন জিনিয়াস হান্ট অনুষ্ঠিত

‎সিজান সরকার,‎আখাউড়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অনুষ্ঠিত হয়েছে বন্ধন জিনিয়াস হান্ট ২০২৬। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক ও দিকনির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ছোট্ট জাবের ইব্রাহিমের বাবা। পাশাপাশি কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।‎‎অনুষ্ঠানে শহীদ জাবের ইব্রাহিমের বাবা শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আরও মনোযোগী হওয়া, নিজেদের মেধা ও যোগ্যতার যথাযথ ব্যবহার এবং জীবনের লক্ষ্য নির্ধারণ […]
pothiktv FollowAn active member of the Pothik Network. News, opinions, articles, and community updates appear here.
▣ Published 2026-11-17◷ 1 min read◉ 0 reads
‎শিক্ষার্থীদের অনুপ্রেরণায় আখাউড়ায় বন্ধন জিনিয়াস হান্ট অনুষ্ঠিত
ⓘ

Editorial Transparency & Correction Notice

This report is published through the PothikTV editorial workflow. Sources, evidence, revisions and material corrections are documented where available.

No material correction has been recorded for this story.
Editorial status: PublishedLast updated: 2026-11-17 13:49Evidence sources: 0


‎
সিজান সরকার,‎আখাউড়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অনুষ্ঠিত হয়েছে বন্ধন জিনিয়াস হান্ট ২০২৬। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক ও দিকনির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ছোট্ট জাবের ইব্রাহিমের বাবা। পাশাপাশি কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
‎
‎অনুষ্ঠানে শহীদ জাবের ইব্রাহিমের বাবা শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আরও মনোযোগী হওয়া, নিজেদের মেধা ও যোগ্যতার যথাযথ ব্যবহার এবং জীবনের লক্ষ্য নির্ধারণ করে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে একজন ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার পরামর্শ দেন। তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্যে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও আগ্রহ সৃষ্টি হয়।
‎
‎এদিকে, অনুষ্ঠানের কুইজ প্রতিযোগিতায় শহীদ স্মৃতি সরকারি কলেজের এক নিয়মিত শিক্ষার্থী নিজের মেধা, চেষ্টা ও উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়ে বিভিন্ন শিক্ষামূলক প্রশ্নের সঠিক উত্তর প্রদান করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেন। তাঁর এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ বন্ধন ব্লাড ফাউন্ডেশনের পক্ষ থেকে তাঁর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
‎
‎আয়োজকদের বিশ্বাস, এ ধরনের শিক্ষামূলক আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং নতুন কিছু শেখার আগ্রহ বাড়াবে। একই সঙ্গে শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন গঠনে অনুপ্রেরণা জোগাবে।
‎
‎অনুষ্ঠানে বক্তার মূল্যবান দিকনির্দেশনা এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীর সাফল্যকে ইতিবাচকভাবে দেখছেন সংশ্লিষ্টরা। বন্ধন ব্লাড ফাউন্ডেশনের পক্ষ থেকে শহীদ জাবের ইব্রাহিমের বাবার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানো হয়। পাশাপাশি বিজয়ী শিক্ষার্থীর আগামীর পথচলার জন্য শুভকামনা জানানো হয়।
‎
‎মানবতার সেবায় মানুষের পাশে থাকার পাশাপাশি একটি সুন্দর, সচেতন ও মেধাবী প্রজন্ম গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছে বন্ধন ব্লাড ফাউন্ডেশন।

সম্পর্কিত সংবাদ

0
0 comments·0 shares

Corroborating Sources & Evidence

No structured evidence has been attached yet.

Corrections & Audit Trail

Material changes and newsroom transparency notes associated with this report.

Editorial workflowPublished

SEO & Schema.org

Schema type
NewsArticle
Canonical URL
https://pothiktv.com/%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0/
Slug
%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0