দেড় মাসে আড়াই লাখ আয়! বছরে লাখ বিশেক, ভিক্ষা করেই উপার্জন করেন মহিলার 2024
0 views · November 7, 2026
কোথাও যেতে হয়নি, কোনও কাজ করতে হয়নি। শুধু ভিক্ষার ঝুলিটি নিয়ে শহরের এক ব্যস্ত মোড়ে বসে থেকেছেন। তাতেই গত দেড় মাসে আড়াই লক্ষ টাকা উপার্জন হয়েছে তাঁর। নিজেই স্বীকার করেছেন ইনদওরের এক মহিলা।
গত বুধবার তাঁকে এবং তাঁর আট বছরের কন্যাকে মধ্যপ্রদেশের ইনদওর শহরের ভওয়রাসলা স্কোয়্যার থেকে ‘উদ্ধার’ করেছে পুলিশ। ইনদওর-উজ্জয়িনী রোডের এই মোড়টি লব-কুশ স্কোয়্যার নামেই বেশি পরিচিত। জেলাশাসক আশিস সিংহের নির্দেশে শহর জুড়ে বিশেষ অভিযান চালিয়েছিল পুলিশ। সেই অভিযানেই এই মহিলা এবং তাঁর কন্যাকে ‘উদ্ধার’ করে তারা।
পুলিশ সূত্রে খবর, মহিলা নিজে থেকেই পুলিশকে জানিয়েছেন, গত ৪৫ দিন ধরে এই এলাকায় ভিক্ষা করছেন তিনি। আর এই ৪৫ দিনে তিনি ২ লক্ষ ৫০ হাজার টাকা আয় করেছেন। এর মধ্যে ১ লক্ষ টাকা পাঠিয়েছেন বাড়িতে। রাজস্থানে যে বাড়িতে তাঁর আরও দুই সন্তান মানুষ হচ্ছে তাদের ঠাকুরদা এবং ঠাকুমার কাছে। বাকি দেড় লক্ষ টাকার মধ্যে ৫০ হাজার টাকা ব্যাঙ্কে ফিক্সড ডিপোজ়িট করেছেন। ৫০ হাজার টাকা খরচ করেছেন ব্যক্তিগত কারণে। যদিও কোন খাতে সেই খরচ হয়েছে, তা পুলিশকে জানাননি।
পুলিশ জানিয়েছে, বুধবার যখন পুলিশ ওই মহিলাকে ‘উদ্ধার’ করে তখন তাঁর কাছে ছিল ১৯ হাজার ২০০ টাকা। পুলিশকে মহিলা জানিয়েছেন, ওই টাকা তিনি উপার্জন করেছেন গত ৭ দিনে। এ ছাড়া তাঁর আট বছরের কন্যাও গত বুধবার সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত উপার্জন করেছে ৬০০ টাকা।

0 Comments
Sign in to comment.
No comments yet. Start the conversation.