Civic InfrastructureStatus: Published

জমি নিয়ে বিরোধ, বাবার মরদেহ দাফনে বাধা দিলেন ছেলে-মেয়েরা

দুই ছেলের নামে জমি লিখে দেয়ার অভিযোগকে কেন্দ্র করে ঝিনাইদহের মহেশপুরে মাহবুব তরফদার (৮০) নামে এক ব্যক্তির মরদেহ দাফনে বাধা দেয়ার ঘটনা ঘটেছে। তার এক ছেলে ও তিন মেয়ে মরদেহ দাফনে বাধা দেন। এতে প্রায় ১৩ ঘণ্টা ধরে দাফন ছাড়াই পড়ে রয়েছে মরদেহ। শুক্রবার (২০ নভেম্বর) সকালে মহেশপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গাড়াবাড়িয়া তরফদার পাড়ায় […]
pothiktv FollowAn active member of the Pothik Network. News, opinions, articles, and community updates appear here.
▣ Published 2026-11-20◷ 2 min read◉ 0 reads
জমি নিয়ে বিরোধ, বাবার মরদেহ দাফনে বাধা দিলেন ছেলে-মেয়েরা
ⓘ

Editorial Transparency & Correction Notice

This report is published through the PothikTV editorial workflow. Sources, evidence, revisions and material corrections are documented where available.

No material correction has been recorded for this story.
Editorial status: PublishedLast updated: 2026-11-20 10:19Evidence sources: 0

দুই ছেলের নামে জমি লিখে দেয়ার অভিযোগকে কেন্দ্র করে ঝিনাইদহের মহেশপুরে মাহবুব তরফদার (৮০) নামে এক ব্যক্তির মরদেহ দাফনে বাধা দেয়ার ঘটনা ঘটেছে। তার এক ছেলে ও তিন মেয়ে মরদেহ দাফনে বাধা দেন। এতে প্রায় ১৩ ঘণ্টা ধরে দাফন ছাড়াই পড়ে রয়েছে মরদেহ।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে মহেশপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গাড়াবাড়িয়া তরফদার পাড়ায় এ ঘটনা ঘটে। প্রতিবেদন লেখা পর্যন্ত মরদেহ দাফন করা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে বার্ধক্যজনিত কারণে যশোরের চৌগাছা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাহবুব তরফদার। তার তিন ছেলে ও তিন মেয়ে রয়েছেন। বড় ছেলে মনিরুল তরফদার ও ছোট ছেলে শফি তরফদার বাবার কাছ থেকে জোরপূর্বক নিজেদের নামে জমি রেজিস্ট্রি করে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে দীর্ঘদিন ধরে মাহবুব তরফদারের সন্তানদের মধ্যে বিরোধ চলে আসছিল।শুক্রবার সকালে বাবার মৃত্যুর খবর পেয়ে মেজো ছেলে বাক্‌প্রতিবন্ধী রফিকুল তরফদার এবং তিন মেয়ে সেলিনা বেগম, পারভীনা আক্তার ও রিনা খাতুন বাড়িতে আসেন। এ সময় তারা বাবার মরদেহ দাফনে বাধা দেন।

মাহবুব তরফদারের তিন মেয়ে অভিযোগ করে বলেন, তাদের প্রাপ্য জমি ফিরিয়ে না দেয়া পর্যন্ত বাবার মরদেহ দাফন করতে দেবেন না। দীর্ঘদিন ধরে তাদের বাবার সঙ্গে দেখা করতেও দেয়া হয়নি বলে অভিযোগ করেন তারা।পারিবারিক সূত্রে জানা যায়, গত দুই বছর ধরে রফিকুল তরফদার ও তার তিন বোনকে বাবার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছিল না। এ ঘটনায় তারা আদালতে মামলাও করেছিলেন।তবে বাবার জমি জোরপূর্বক নিজেদের নামে রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন বড় ছেলে মনিরুল তরফদার ও ছোট ছেলে শফি তরফদার। তাদের দাবি, তারা কোনও জোরজবরদস্তি করেননি। বরং বাবা স্বেচ্ছায় তাদের দুই ভাইয়ের নামে জমি রেজিস্ট্রি করে দিয়েছেন।

এ দিকে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ভূত পরিস্থিতি নিরসনে স্থানীয়ভাবে দফায় দফায় মীমাংসার চেষ্টা চলছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সম্পর্কিত সংবাদ

0
0 comments·2 shares

Corroborating Sources & Evidence

No structured evidence has been attached yet.

Corrections & Audit Trail

Material changes and newsroom transparency notes associated with this report.

Editorial workflowPublished

SEO & Schema.org

Schema type
NewsArticle
Canonical URL
https://pothiktv.com/914-2/
Slug
914-2