দ্য গোস্ট হান্টার্স-ভয়, রহস্য আর অতীন্দ্রিয় শক্তির টানটান উত্তেজনায় ভরপুর এক উপন্যাস। পিহু ও তার তিন বন্ধু ভূত-প্রেতের অস্তিত্ব খুঁজতে নামে এক ভয়ংকর অভিযানে। তাদের যাত্রা গিয়ে থামে রংপুরের দেবী চৌধুরাণীর অভিশপ্ত রাজবাড়ীতে-লোকমুখে শোনা যায়, এক তান্ত্রিক তন্ত্র দ্বারা আয়নার ভেতর বন্দী করে রেখেছে দেবী চৌধুরাণীর আত্মাকে।
সত্যিই কি এসব নিছক কুসংস্কার? নাকি রাজবাড়ীর দেয়ালে লুকিয়ে আছে রক্তাক্ত ইতিহাস ও অমীমাংসিত মৃত্যুর প্রতিশোধস্পৃহা?
দ্য গোস্ট হান্টার্স এর প্রতি পাতায় ভেসে ওঠে ভয়াবহ অস্বাভাবিক ঘটনা, নৃশংস মৃত্যু আর এমন কিছু অশরীরী উপস্থিতি-যার ব্যাখ্যা কোনো বিজ্ঞান দিতে পারে না।
এ বই আপনাকে টেনে নেবে যুক্তি আর অজানার সীমারেখা পেরিয়ে এক দমবন্ধ করা অভিযানে।
শেষে নিজেকেই প্রশ্ন করতে বাধ্য হবেন-“সত্যিই কি ভূত-প্রেতাত্মা আছে?”





There are no reviews yet.