-25%
,

অস্থিত্বের শ্মশান (হার্ডকভার)

Availability:

30 in stock


 বইয়ের নাম অস্থিত্বের শ্মশান (হার্ডকভার)
 ক্যাটাগরি Literature & Fiction
 লেখক ইশরাকা
 প্রকাশনা Boimoi Prokashoni
 পৃষ্ঠা সংখ্যা 80
 সংস্করণ 2026
 ভাষা Bangla

225.00৳  300.00৳ 

30 in stock

এই বই কোনো সাজানো স্বপ্নের প্রদর্শনী নয়। এখানে শব্দগুলো এসেছে ক্ষত থেকে, বাক্যগুলো জন্ম নিয়েছে হাজারো নিঃশ্বাসের ভাঙনের ফলে আর প্রতিটি কবিতা দাঁড়িয়ে আছে মানুষের ভেতরের এক অনুচ্চারিত শ্মশানের পাশে। এ কবিতাগুলো প্রেমের গল্প বলে ঠিকই কিন্তু সে প্রেম আরামদায়ক নয়— সে প্রেম আগুনে পুড়ে নিজেকে উন্মোচনের চেষ্টা করে। এখানে বিচ্ছেদ শুধু দুটি মানুষের আলাদা হয়ে যাওয়া নয়, বিচ্ছেদ মানে মানুষের নিজের কাছ থেকে দূরে সরে যাওয়া, স্মৃতির ভেতরে আঁটকা পড়া এক দীর্ঘ নির্বাসন।

এই বইয়ের কবিতাগুলো ❝ বেঁচে থাকা ❞ শব্দটার কাছে প্রশ্ন রাখে। যেখানে দেহ জীবিত কিন্তু স্বপ্নগুলো একে একে অস্তিত্ব হারায়। যেখানে ভালোবাসা কখনো ক্ষমা হয়ে ফিরে আসে, কখনো অভিশাপ হয়ে ক্ষত-বিক্ষত করে যায় হৃদয়কে। এখানে আছে অন্ধ দেয়াল, শকুনের শহর, কুঠার-আয়নার যুগ— যেখানে সমাজ নিজের মুখ নিজেই দেখতে ভয় পায়। আবার এখানেই জন্ম নেয় মুক্তির ধারণা, যা মৃত্যুতে নয় বরং সত্য বলার সাহসে, ভেতর থেকে নিজেকে বারবার জাগিয়ে তোলার মধ্যেই খুঁজে পায় নিজের অস্তিত্ব।

কবিতাগুলো কারও মন ভালো করার জন্য লেখা হয়নি। এগুলো লেখা হয়েছে মনে দাগ কাটার জন্য। পাঠক এখানে সব সময় নিজেকে সুন্দর ভাবতে পারবে না কিন্তু সত্যের খুব কাছে আসবে। যে পাঠক একবার এই বই খুলবে, সে হয়তো নিজের ভেতরের কোনো না কোনো অচেনা কণ্ঠ চিনে ফেলবে— যে কণ্ঠ এতদিন কথা বলার সাহস পায়নি।

এখানে শহর বেঁচে থাকে, মানুষের ভিড়ে; দেহ হাঁটে, অস্তিত্বের হয় অবসান। এই কবিতার আসর সেই অস্তিত্বগুলোর এপিটাফ।

অস্তিত্বের শ্মশান…

Based on 0 reviews

0.0 overall
0
0
0
0
0

Be the first to review “অস্থিত্বের শ্মশান (হার্ডকভার)”

There are no reviews yet.

Select at least 2 products
to compare