• শিশু অঙ্কিতার ক্যান্সার চিকিৎসার দায়িত্ব নিলেন ব্যারিস্টার কায়সার কামাল

      নেত্রকোনার কলমাকান্দা উপজেলার মনতলা গ্রামের তিন বছরের শিশু অঙ্কিতা সাহা ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকার বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগে চিকিৎসাধীন। ডা. এ টি এম আতিকুর রহমানের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

      অসুস্থ এই শিশুটির চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

      বুধবার (২২ অক্টোবর) সাংবাদিকদের দেওয়া এক প্রতিক্রিয়ায় ব্যারিস্টার কায়সার কামাল জানান, “গতকাল অঙ্কিতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আজ থেকেই তার কেমোথেরাপি শুরু হচ্ছে।”

      তিনি বলেন, “‘মানুষের পাশে বিএনপি’—দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই অঙ্গীকার থেকেই মানবিক দৃষ্টিকোণ থেকে আমি অঙ্কিতার পাশে দাঁড়িয়েছি। অসহায় ও অসুস্থ মানুষের চিকিৎসায় সহযোগিতা করা শুধু সামাজিক দায়িত্ব নয়, বরং এটি মানবতার সেবাও।”

      ব্যারিস্টার কামাল অঙ্কিতার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

      প্রসঙ্গত, অঙ্কিতা বর্তমানে পিজি হাসপাতালের ডি-ব্লকের তৃতীয় তলায় চিকিৎসাধীন রয়েছে। তার পরিবারও সবার কাছে দোয়া কামনা করেছে যেন এই কোমলমতি শিশুটি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসে স্বাভাবিক জীবনে।

      pothiktv and আল আমিন হাওলাদার
      0 Comments