-
Arisha posted an update
কোরআন নাজিলের মাস—তিলাওয়াতের বিশেষ গুরুত্ব
রমজানকে অন্য সব মাসের তুলনায় শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে এ কারণে যে, এ মাসেই বিশ্বমানবের হিদায়াতের গ্রন্থ পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে। মহান আল্লাহ বলেন—
“রমজান মাস, যে মাসে বিশ্বমানবের জন্য পথপ্রদর্শন এবং সুপথের উজ্জ্বল নিদর্শন ও হক-বাতিলের পার্থক্যকারী কোরআন অবতীর্ণ হয়েছে।”
—সূরা আল-বাকারা, আয়াত ১৮৫যে মাসে কোরআনের আগমন, সে মাসে কোরআন তিলাওয়াত ও অধ্যয়নই হবে সবচেয়ে বড় আমল—এটাই স্বাভাবিক। রাসূলুল্লাহ (সা.) ও তাঁর সাহাবিগণ রমজানে অধিক পরিমাণ কোরআন তিলাওয়াত করতেন। কেউ সাত দিনে, কেউ দশ দিনে কোরআন খতম করতেন। ইমাম বুখারি (রহ.)-এর জীবনী থেকেও জানা যায়, তিনি রমজানে দিনে একবার এবং রাতে তারাবিতে নিয়মিত খতম করতেন। দিনে তিলাওয়াত, রাতে তারাবি ও কিয়ামুল লাইল—সব মিলিয়ে রমজান হয়ে ওঠে কোরআনের সঙ্গে গভীর সম্পর্ক নবায়নের মাস।
