• Profile photo of Fahmida

      Fahmida posted an update

      11 months ago

      আজ ৫অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। এই মহিমান্বিত দিনটিতে আমি দেশের সকল শিক্ষককে অন্তরময় শুভেচ্ছা ও গভীর ভালোবাসা জ্ঞাপন করছি। মানুষকে মানুষ করে তুলতে শিক্ষকের অবদান অবিস্মরণীয়। দেশ ও জাতির দিকনির্দেশনায় শিক্ষকের উৎসর্গ আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি।
      পৃথিবীর অন্য সব দেশে শিক্ষকের মূল্যায়ন থাকলেও বাংলাদেশে শিক্ষকরা অবহেলায় দিন পার করছেন। কিন্তু সেই ঐতিহাসিক কাল থেকে অদ্যাবধি দেশের শিক্ষকবৃন্দ দেশ গড়তে ও দেশকে লালন করতে প্রত্যক্ষ পরোক্ষ ভূমিকা পালন করে আসছেন । শিক্ষকদের ভাগ্যের উন্নয়ন চাই। শিক্ষক বাঁচলে জাতি মাথা উঁচু করে দাঁড়াবে।
      দেশ ও বিশ্বের সকল শিক্ষক আমাদের আত্মার আত্মীয়।
      সকল শিক্ষকের সামগ্রিক কল্যাণ আমাদের কাম্য।

      মো. মাহবুবুর রহমান মোল্লা
      প্রিন্সিপাল, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা;
      প্রতিষ্ঠাতা, ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ, যাত্রাবাড়ী, ঢাকা;
      প্রতিষ্ঠাতা, ড. মাহবুবুর রহমান মোল্লা ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজি, যাত্রাবাড়ী, ঢাকা;
      চেয়ারম্যান, ড. মাহবুবুর রহমান মোল্লা এডুকেশন ভিলেজ, যাত্রাবাড়ী, ঢাকা;

      Liton Hossain Jihad
      0 Comments