• Profile photo of Fahmida

      Fahmida posted an update

      6 months ago

      গাইবান্ধার সুন্দরগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক ভ্যান যাত্রী নিহত, আহত হয়েছে দুই যাত্রী

      শাহ্ পারভেজ সংগ্রাম, গাইবান্ধা প্রতিনিধি –
      শুক্রবার (১০ অক্টোবর) রাত ৯ টার দিকে সুন্দরগঞ্জ-গাইবান্ধা সড়কের সুন্দরগঞ্জ মহিলা দাখিল মাদ্রাসার সামনে এ দূর্ঘটনা ঘটে।

      নিহত রাজু মিয়া উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের থ্যালথ্যালা বাজার গ্রামের মৃত মেছের আলীর ছেলে।

      আহতরা হচ্ছেন, জেলার সাদুল্লাপুর উপজেলার সান্দিয়াপুর গ্রামের মো. আবদুর রশিদ মিয়া প্রামাণিকের ছেলে আলমগীর হোসাইন (৩৮) ও কামাপাড়া গ্রামের মো. আতোয়ার রহমান (৬০)।

      এর মধ্যে উন্নত চিকিৎসার জন্য আতোয়ার রহমানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে ।

      সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ জানান, শুক্রবার রাত ৯ টার দিকে ৩ জন যাত্রী নিয়ে একটি ভ্যান সুন্দরগঞ্জ যাচ্ছিলো এ সময় ঢাকাগামী যাত্রীবাহী বাস সোনালী পরিবহন ভ্যানটিকে পিছন থেকে ধাক্কা দিলে যাত্রীসহ ভ্যান উল্টে যায়। আহতদের উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে রাজু মিয়া মারা যান।

      Liton Hossain Jihad
      0 Comments