• Profile photo of Fahmida

      Fahmida posted an update

      6 months ago

      মিরপুরে গার্মেন্টস-কেমিক্যাল গুদাম ভয়াবহ অগ্নিকান্ড
      নিহতের সংখ্যা বেড়ে ১৬, নিখোঁজ অনেকে

      সংবাদ দাতা-জিহাদুল ইসলাম জিহাদ

      রাজধানীর মিরপুরের রূপনগরে কেমিকেল গোডাউনে লাগা ভয়াবহ আগুনের নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। এ ঘটনায় এখনো অনেকের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন স্বজনেরা। অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল ও আশপাশের হাসপাতালগুলোতে নিখোঁজ স্বজনদের খুঁজে ফিরছেন অসংখ্য মানুষ। অনেকে প্রিয়জনের ছবি হাতে ধরে কান্নায় ভেঙে পড়ছেন।

      এ ভয়াবহ অগ্নিকান্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও
      বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

      Liton Hossain Jihad
      0 Comments