-
md saiful posted an update
আশুগঞ্জে চোরাচালানকৃত মালামাল উদ্ধার; ট্রাকসহ দুই চোরাকারবারী গ্রেফতার:
মোঃ সাইফুল ইসলাম, আশুগঞ্জ প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ( ১৩) জানুয়ারি মঙ্গলবার রাতে আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতু টোলপ্লাজা হতে একটি ট্রাক গাড়ি আটক করে। এ সময় ট্রাকটি তল্লাশী করে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পন্থায় আনা ভারতীয় ২৪৬০ কেজি জিরা উদ্ধার সহ দুই জন চোরাকারবারীকে গ্রেফতার করে আশুগঞ্জ থানা পুলিশ। উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন :
১। মোঃ বাদল শেখ (৫৫)
পিতা- মৃত জয়নাল আবেদীন
মাতা- মোছাঃ পিয়ারা বেগম
সাং- ক্ষিরপাড়া
থানা- তাড়াশ
জেলা- সিরাজগঞ্জ
২। মোঃ মেহেদী হাসান (১৯)
পিতা- মোবারক হোসেন মাসু
মাতা- লুৎফন নাহার
সাং- কেন্দুয়াব
থানা- কাপাসিয়া
জেলা- গাজীপুর
আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ খায়রুল আলম, বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন চোরাচালানকৃত মালামালসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। এ- সংক্রান্ত বিষয়ে আশুগঞ্জ থানায় একটি মামলা রুজু হয়েছে।
