Monir Hossain posted an update
‘নির্বাচনে যাওয়ার জন্য সরকার কাজ শুরু করেছে। এরই মধ্যে নির্বাচনের একটি মাস নির্ধারণ করা হয়েছে।
তাতেই হয়তো নির্বাচন হবে। সুতরাং দয়া করে আপনারা এ সরকারকে সহায়তা করুন যেন আমরা নির্বাচনটি ভালোভাবে করে দিয়ে, দেশকে গণতন্ত্র ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ উপহার দিতে পারি।’
শনিবার বিকেলে মোনঘর মাঠে আয়োজিত ১ম সম্মিলিত জাতীয় কঠিন চীবর দান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

