-
ব্রাহ্মণবাড়িয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত জেলায় বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। এর অংশ হিসেবে মৎস্য সম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি, নিরাপদ মাছ উৎপাদন এবং মাছ চাষে জনগণকে উৎসাহিত করতে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তায় মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি প্রাকৃতিক জলাশয় ও দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণে সবাইকে আরও সচেতন হতে হবে।
তারা আরও বলেন, আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে মাছ চাষের পরিধি বাড়ানো গেলে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি স্থানীয় অর্থনীতিও আরও শক্তিশালী হবে।
জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে মৎস্য বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্যচাষি, ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তিন দিনব্যাপী এ
