• অটোরিক্সায় মাদক বহন; দেশীয় তৈরি মদসহ ০১ মাদক কারবারী গ্রেফতার

      ১৬/০৮/২০২৬ খ্রি. সকাল ১১.০৫ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ আখাউড়া থানাধীন মনিয়ন্দ ইউনিয়নের টানমান্দাইল শান্তিপুর এলাকা হতে ০১টি ব্যাটারী চালিত অটোরিক্সা আটক করে। অটোরিক্সাটি তল্লাশী করে দেশীয় তৈরি ৪০ (চল্লিশ) লিটার মদসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

      গ্রেফতারকৃত আসামির নাম ও ঠিকানা:

      ১। মোঃ রিয়াজ মিয়া

      পিতা- মোঃ তাজুল ইসলাম

      সাং- কামালপুর

      থানা- কসবা

      জেলা- ব্রাহ্মণবাড়িয়া

      এ-সংক্রান্তে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে