-
Liton Hossain Jihad posted an update
নেপালে জেন জি আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। অন্যান্য শীর্ষ নেতারাও নিরুদ্দেশ! এ অবস্থায় কী হবে ওলির দল সিপিএন-ইউএমএল (কমিউনিস্ট পার্টি অব নেপাল–ইউনিফায়েড মার্কসবাদী-লেনিনবাদী)-এর? এমন প্রশ্নই এখন ঘুরপাঁক খাচ্ছে দেশটির রাজনৈতিক মহলে।
জানা যায়, ওলির দল সিপিএন-ইউএমএল নেতৃত্ব পরিবর্তনের বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। ওলি না থাকলে পরবর্তী শীর্ষ নেতা কে হতে পারেন, তা নিয়েও মতবিরোধ রয়েছে দলের ভেতর।
