-
Liton Hossain Jihad posted an update
3 days ago (edited)
মস্তিষ্ক কাচে পরিণত হয় প্রায় ২,০০০ বছর আগে ভিসুভিয়াস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে প্রাণ হারানো এক যুবকের। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, তার মস্তিষ্ক সংরক্ষিত হয়েছিল এবং উচ্চ তাপমাত্রার ছাইয়ের স্তরের কারণে কাচে রূপান্তরিত হয়েছিল।
২০২০ সালে গবেষকরা এই কাচের টুকরো খুঁজে পান এবং অনুমান করেন যে এটি একটি জীবাশ্মকৃত মস্তিষ্ক হতে পারে, তবে তখন তারা জানতেন না এটি কীভাবে গঠিত হয়েছিল।
প্রায় ২০ বছর বয়সী ওই ব্যক্তির খুলির ভেতরে কালো কাচের মটরের দানার মতো ছোট টুকরো পাওয়া গেছে। তিনি ৭৯ খ্রিস্টাব্দে বর্তমান নেপলসের কাছে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সময় প্রাণ হারান।
বিজ্ঞানীরা এখন ধারণা করছেন, ৫১০ ডিগ্রি সেলসিয়াসের উত্তপ্ত ছাইয়ের স্তর তার মস্তিষ্ককে ঢেকে ফেলেছিল এবং দ্রুত ঠান্ডা হওয়ার ফলে মস্তিষ্ক কাচে পরিণত হয়েছিল। এটি মানুষের টিস্যু বা অন্য কোনো জৈব পদার্থ স্বাভাবিকভাবে কাচে রূপান্তরিত হওয়ার একমাত্র জানা ঘটনা।
‘আমরা ধারণা করি, মস্তিষ্কের এই কাচে রূপান্তর প্রক্রিয়াটি খুবই নির্দিষ্ট পরিবেশগত অবস্থার প্রয়োজন হয়, যা অন্য কোনো ক্ষেত্রে পাওয়া কঠিন, যদিও অসম্ভব নয়,’ বিবিসিকে বলেন ইউনিভার্সিটা রোমা ট্রে-এর অধ্যাপক গুয়িদো জিওর্ডানো। তিনি আরও বলেন, ‘এটি একটি অনন্য আবিষ্কার।’
