• ঈদে নাটক নিয়ে সব সময়ই দর্শকদের আলাদা আগ্রহ থাকে। টেলিভিশনের পাশাপাশি ওটিটি প্লাটফর্মসহ বিভিন্ন ইউটিউব চ্যানেলে বেশ অনেক নাটক প্রকাশ পেয়েছে। এসবের ভিড়ে মুক্তির পরপরই রীতিমতো আলোচনার ঝড় তুলেছে ফারহান আহমেদ জোভান ও নাজনীন নীহা জুটির একক নাটক ‘আশিকি’।

      সহজ-সরল এক ছেলে আশিক। হঠাৎ সে একদিন ক্যাম্পাসে জেসিয়া নামের একটি মেয়েকে প্রেমের প্রস্তাব করে। দেখতে একটু অন্য রকম হওয়ায় ধনীর দুলালি মেয়েটি সবার সামনে ছেলেটিকে অপমান করে। এ অপমানই বদলে দেয় তরুণের জীবন। সে একসময় রকস্টার হয়ে যায়।