• Profile photo of Skylark Learning English

      Skylark Learning English posted an update

      a year ago (edited)

      আর ফেরা হবে না

      প্রবালঃ কেমন আছো, কনা?

      কনাঃ (একদম চমকে গিয়ে) প্রবাল, তুমি!!! এখানে! এত বছর পর!

      প্রবালঃ এত বছর অপেক্ষা করেছি যদি তুমি আমায় ডাকো। আরো আগেই বুঝতে পেরেছি তুমি আর কখনোই ডাকবে না। গতরাত তোমাকে নিয়ে দুঃস্বপ্ন দেখেছি, তাই সব অভিমান, সব অভিযোগ , সব লজ্জা ভুলে আজ তোমাকে খুঁজে বের করেছি।

      এখন বলো, তুমি কি করছো? আমাকে ছাড়া কেমন করে জীবন পার করছো?

      কনা: প্রবাল, তোমাকে হারানোর পরই বুঝতে পেরেছি পৃথিবী টা ক্ষণস্থায়ী।

      পৃথিবীর কোনো কিছুর জন্য নিজেকে বিলীন করে দেওয়া হচ্ছে ভুল, অন্যায়, পাপ।

      তোমার মতো করে এত ভালোবাসা এই জীবনে আর কখনো কারো সাথে হবে না।

      এখন বেঁচে থাকতে হবে বলেই কারো সাথে গল্প করি, কারো সাথে হাস্যরসে তোমার কষ্টকে ভুলে থাকি।

      এখন আর কাউকে আকড়ে ধরতে মন চায় না, কারো সাথে বাড়াবাড়ি ও করি না।

      আর কেনই বা করবো?

      কারো কোনো আচরণে এখন আমার কিচ্ছু যায় আসে না। অথচ, তোমাকে ঘিরে

      কতোই না ছেলেমানুষী করেছি।

      তোমার অবহেলায় পাগলের মত কেঁদেছি।

      রাতের পর রাত জেগেছি। কারো প্রতি তোমার বিশেষ নজর বুকের ভেতরটা ঝাঝড়া করে দিতো।

      আর এখন , কোনো কারণেই আমি কাঁদি না।

      এ জগতে কেউ আর আমাকে আহত করতে পারে না।

      আর কিভাবে ই বা করবে?

      আমি তো খুন হয়েছি সেদিনই যেদিন তুমি ছেড়ে গিয়েছিলে। সেদিন ই আমার আমিত্ব শেষ হয়েছে। একজন মানুষ তো বার বার খুন হয় না, প্রবাল।

      প্রবালঃ আমার কাছে ফিরে এসো,কনা। আমি বড্ড একা। সবকিছু থাকার পরও তোমার অনুপস্থিতি আমাকে নিঃস্ব করে দিচ্ছে। আমাদের বিকল্প কেই হতে পারে না।এ জগতে কেউ তোমাকে আমার মতো করে ভালোবাসতে পারে না।

      কনাঃ তোমার বিকল্প হয়তো আসলেই নেই। তোমার মত এতটা কেউ হয়তো ভালোবাসবে না আমায়। কিন্তু তারপর ও আমি কোনো দিন ও তোমার কাছে ফিরবো না। তোমার কাছে ফিরে আসা তো দূরের কথা তোমার স্মৃতি ও এখন আমার মনে হয় না।

      তোমার কাছে ফিরে আসার কোনো ইচ্ছা, কোনো শক্তি কিছুই আমার মধ্যে কাজ করে না।

      প্রবালঃ এখন সুযোগ তোমার। তোমার শত আঘাতের পর ও তোমাকে আমি ভুলতে পারি না।

      কণাঃ স্রোতের প্রতিকূলে চলার চেষ্টা করো না, প্রবাল। এতে করে শুধু কষ্ট আর দুর্দশা বাড়বে।

      আজীবন একা থাকলেও তোমার কাছে আর ফিরে আসা হবে না ।

      প্রবাল আর কিছুই বলতে পারেনি। একদম নিশ্চুপ হয়ে পেছন ফিরে হাঁটতে লাগলো।

      ,,,,,রাবেয়া জাহান।