ব্রাহ্মণবাড়িয়ায় টিআরসি নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন
বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, অক্টোবর-২০২৬-এর দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। আজ শনিবার (১৪ নভেম্বর ২০২৬) ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইনস মাঠে “সেবার ব্রতে চাকরি” স্লোগানকে সামনে রেখে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে প্রথম দিনের কার্যক্রমে উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়। এদিন ব্রাহ্মণবাড়িয়া জেলার বাছাইকৃত প্রার্থীদের Physical Endurance Test (PET)-এর দ্বিতীয় দিনের ইভেন্ট ২০০ মিটার দৌড়, পুশআপ, লং জাম্প ও হাই জাম্প সুষ্ঠুভাবে…
বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, অক্টোবর-২০২৬-এর দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।
আজ শনিবার (১৪ নভেম্বর ২০২৬) ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইনস মাঠে “সেবার ব্রতে চাকরি” স্লোগানকে সামনে রেখে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে প্রথম দিনের কার্যক্রমে উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়।
এদিন ব্রাহ্মণবাড়িয়া জেলার বাছাইকৃত প্রার্থীদের Physical Endurance Test (PET)-এর দ্বিতীয় দিনের ইভেন্ট ২০০ মিটার দৌড়, পুশআপ, লং জাম্প ও হাই জাম্প সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
উক্ত নিয়োগ বোর্ডের সভাপতি জনাব মো. জালাল উদ্দিন ফাহিম, পিপিএম-সেবা, পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়ার সার্বিক তত্ত্বাবধানে নিয়োগ বোর্ডের দ্বিতীয় দিনের কার্যক্রম স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে পরিচালিত হয়।
দ্বিতীয় দিনের ইভেন্ট শেষে পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া যোগ্য প্রার্থীদের কোনো ধরনের দালালচক্রের সঙ্গে আর্থিক লেনদেন না করার নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি উত্তীর্ণ প্রার্থীদের সাধুবাদ জানান এবং পরবর্তী ধাপের জন্য শুভকামনা জানান। অন্যদিকে, যারা অনুত্তীর্ণ হয়েছেন, তাদের পুনরায় পরবর্তী নিয়োগে চেষ্টা করার জন্য আহ্বান জানান।
এ সময় জনাব তানভীর আহমদ, এআইজি (পুলিশ এভিয়েশন), বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা-সহ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।





