এসএসএফ চাওয়ার খবর সঠিক নয়, তারেক রহমানের নিরাপত্তা নিয়ে সংবাদ সম্মেলনে ব্যাখ্যা

1 min read 0 words 4 views

এনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় সরকার থেকে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) চাওয়া হয়নি বলে দাবি করেছেন তার প্রধান নিরাপত্তা কর্মকর্তা ব্রিগেডিয়ার (অব.) শামসুল ইসলাম।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

শামসুল ইসলাম বলেন, তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করছে। বর্তমানে যতটুকু নিরাপত্তা ঝুঁকি রয়েছে, তার চেয়েও বেশি প্রস্তুতি নেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

তারেক রহমানের নিরাপত্তা ঝুঁকির বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে। এর মধ্যে অতীতে মায়ের সংকটকালেও দেশে ফিরতে না পারার প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাস নতুন করে এ বিষয়ে গুঞ্জন সৃষ্টি করে।

সম্প্রতি তারেক রহমানের দেশে ফেরার সময়সূচি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি গণমাধ্যমে তার নিরাপত্তায় এসএসএফ চাওয়া হয়েছে—এমন আলোচনা শুরু হয়। তবে বুধবারের সংবাদ সম্মেলনে এ দাবি নাকচ করেন তার প্রধান নিরাপত্তা কর্মকর্তা।

Related Articles

১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান, বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা

1 min read 2 words 1.2K views দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে…

পুর্নজন্ম কি বৈজ্ঞানিক ভাবে সম্ভব? — একটি বিশ্লেষণাত্মক প্রবন্ধ

1 min read 153 words 3.9K views মানব ইতিহাস জুড়ে মানুষের মৃত্যু ও মৃত্যুর পর কী হয়—এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বহু ধর্ম, দর্শন ও…

বারবার অভিযানের পরও উড়াল গ্যাস বন্ধ হয়নি, বাকাইল যেন বিস্ফোরণের অপেক্ষায়

1 min read 11 words 569 views ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের বাকাইল গ্রামে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে গাছের উপর গ্যাসের পাইপ ঝুলছে। এ কারণে গ্রামটি…

টাকা দিয়ে ভোট কেনা জামায়াতের রাজনৈতিক দেউলিয়াত্ব: মাহদী আমিন

1 min read 9 words 190 views নির্বাচনকে সামনে রেখে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা জামায়াতের রাজনৈতিক দেউলিয়াত্ব ও নির্বাচনি আচরণবিধির চরম লঙ্ঘন বলে মন্তব্য…

প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ ব্রাহ্মণবাড়িয়ায় রোষানলে সাংবাদিকরা

1 min read 12 words 1.3K views মামলা-গ্রেফতার,নির্যাতনে আলোচনায় এখন ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকরা। রোববার এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সমাবেশে তীব্র প্রতিবাদ জানানো…

Responses