খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোক, ফেসবুকে শোকবার্তা সাকিব আল হাসান ও উম্মে শিশিরের

1 min read 3 words 96 views

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে দেশের ক্রীড়াঙ্গনে। দেশের সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শোক প্রকাশ করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। তিনি লেখেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ সকাল ছয়টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই শোকের মুহূর্তে তার পরিবার ও স্বজনদের প্রতি আমার গভীর সমবেদনা।

খালেদা জিয়া দেশের জন্য অনেক অবদান রেখেছেন উল্লেখ করে সাকিব লেখেন, ‘তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের জন্য গুরুত্বপূর্ণ কাজ ও অবদান রেখেছেন। আল্লাহ তায়ালা তার রুহের মাগফিরাত দান করুন। সকলের কাছে তার জন্য দোয়া প্রার্থনা করছি।

সাকিবের পাশাপাশি তার স্ত্রী উম্মে শিশিরও খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। সাকিব পত্নী লেখেন, ‘খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি দেশ ও জনগণের জন্য অসাধারণ কাজ করেছেন। তার ভালোবাসা, নিষ্ঠা এবং ত্যাগের জন্য বাংলাদেশের মানুষ তাকে সর্বদা স্মরণ করবে।

Related Articles

খালেদা জিয়ার মৃত্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের শোক ও সমবেদনা প্রকাশ

1 min read 0 words 760 views সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ইন্তেকালে ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন, জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন…

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ জাতিসংঘের

1 min read 0 words 161 views বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতিসংঘ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঢাকার…

হাইনান এক্সপো ২০২৬ থেকে বাংলাদেশের প্রেক্ষাপট: বৈশ্বিক বাণিজ্য ও উদ্ভাবনের প্রবেশদ্বার

1 min read 34 words 189 views ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা (হাইনান এক্সপো ২০২৬) আমি মোঃ জাহিদ হাসান নিরব চীন কৃষি বিশ্ববিদ্যালয় (সানিয়া ইনস্টিটিউটের)…

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার মরদেহ সংসদ ভবনে, জানাজা দক্ষিণ প্লাজায়—১০ হাজার পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন

1 min read 0 words 118 views সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ বুধবার (৩০ ডিসেম্বর) সকালে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে জাতীয়…

Responses