ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত বিএনপির সালাহউদ্দিন আহমদ

বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দলের গুলশান কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এ মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, জাতীয় নির্বাচন ও রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক ম্যান্ডেট নির্বাচন কমিশনের হাতে ন্যস্ত রয়েছে। স্পিকার ও ডেপুটি স্পিকার অনুপস্থিত থাকায় সংসদ সদস্যদের শপথ পাঠ করানোর এখতিয়ার প্রধান নির্বাচন কমিশনারের রয়েছে। সে অনুযায়ী আগামীকাল সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হবে বলে জানান তিনি।

সংবিধান সংস্কার পরিষদের শপথ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, বিদ্যমান সংবিধানে এ ধরনের পরিষদের শপথ পাঠ করানোর ক্ষমতা সিইসির নেই। এ বিষয়ে সংবিধানে সুস্পষ্ট বিধান সংযোজন এবং প্রয়োজনীয় সংশোধন আনা হলে তবেই সংস্কার পরিষদের শপথ আয়োজন করা সম্ভব হবে।

এ সময় দলের আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের প্রায় সব খাতেই গভীর সংকট বিরাজ করছে। অর্থনীতি, শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থাসহ বিভিন্ন ক্ষেত্রে কাঠামোগত দুর্বলতা প্রকট আকার ধারণ করেছে। তিনি দাবি করেন, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত ও কার্যকর রাজনৈতিক উদ্যোগ প্রয়োজন।

Related Articles

জুলাই জাতীয় সনদে সম্মতি নেবে গণভোট, সংসদ গঠনে ভোট ১২ ফেব্রুয়ারি

নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত অনুযায়ী, গণভোটের ব্যালট পেপার হবে গোলাপি রঙের এবং জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার থাকবে সাদা রঙের। উভয় ব্যালটে সিল ব্যবহার করে…

গণভোটে ‘জুলাই সনদ’ অনুমোদন, সংবিধান সংস্কারের পথে নতুন অধ্যায়

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে অনুষ্ঠিত গণভোটে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের পক্ষে রায় দিয়েছেন দেশের অধিকাংশ ভোটার। নির্বাচন কমিশনের ঘোষিত ফল অনুযায়ী,…

‘চব্বিশোত্তর বাংলাদেশে তারুণ্যের ভাবনা ও পরিবর্তনের শিক্ষা’—শিক্ষা ও কর্মসংস্থানমুখী বাংলাদেশ গড়ার আহ্বান সালাহউদ্দিন আহমদের

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, চব্বিশোত্তর বাংলাদেশে আমাদের প্রত্যাশা ও ভাবনা কী? নতুন প্রজন্মের ভাবনাকে গুরুত্ব দিতে হবে। সেজন্য আমার এরই মধ্যে তারুণ্যের…

অন্ধকার ও আলোকরেখা: নারীর অবস্থান নিয়ে বাংলাদেশের এক কঠিন বছর

২০২৫ সালটি বাংলাদেশের ইতিহাসে নারীর অবস্থান নিয়ে এক গভীর দ্বন্দ্বের বছর হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। আলোচিত হয় নারীর কমিশনের সুপারিশ, হেনস্তা করা হয় কমিশনের সদস্যদের…

হাইনান এক্সপো ২০২৬ থেকে বাংলাদেশের প্রেক্ষাপট: বৈশ্বিক বাণিজ্য ও উদ্ভাবনের প্রবেশদ্বার

ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা (হাইনান এক্সপো ২০২৬) আমি মোঃ জাহিদ হাসান নিরব চীন কৃষি বিশ্ববিদ্যালয় (সানিয়া ইনস্টিটিউটের) এমবিএ  ছাত্র হওয়ার সুবাদে সম্প্রতি চীনে অনুষ্ঠিত ষষ্ঠ…

Responses