জামায়াত আমিরের ‘বিতর্কিত’ পোস্টের প্রতিবাদে ঢাবিতে ঝাড়ু মিছিল

 সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নামে ছড়িয়ে পড়া একটি বিতর্কিত পোস্টের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঝাড়ু মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছেন একদল শিক্ষার্থী।

রোববার (—) দুপুর ২টার দিকে রাজু ভাস্কর্যের সামনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের নারী নেতাকর্মীদের ঝাড়ু হাতে অংশ নিতে দেখা যায়। পরে সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন। এ সময় প্রতিবাদকারীরা ‘বয়কট বয়কট—জামায়াত আমির বয়কট’, ‘নারী বিদ্বেষীর দুই গালে—ঝাড়ু মারো তালে তালে’সহ বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে আন্দোলনকারীদের ব্যানার ও বক্তব্যে ‘নারীর শ্রমের সম্মান নিশ্চিত করতে হবে’ এবং ‘বেশ্যাকরণ প্রথার বিলুপ্তি’ দাবি তুলে ধরা হয়। শনিবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে নারীদের ঘরের বাইরে কাজ করাকে ‘পতিতাবৃত্তির’ সঙ্গে তুলনা করা হয়েছে বলে অভিযোগ ওঠে। যদিও পোস্ট দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়, আমিরের এক্স হ্যান্ডেলটি হ্যাক করা হয়েছে এবং তিনি এ ধরনের কোনো মন্তব্য করেননি। তবে পোস্টটি ভাইরাল হয়ে পড়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা ও প্রতিবাদের সৃষ্টি হয়।

সমাবেশে অংশ নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা জামায়াত আমিরের প্রকাশ্য ক্ষমা চাওয়ার দাবি জানান। তারা বলেন, কর্মজীবী নারীদের সম্পর্কে অবমাননাকর বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সমাবেশে বক্তব্য দেওয়া শিক্ষার্থী সীমা আক্তার বলেন, “বাংলাদেশে এখন নারীদের অধিকার নিয়ে কথা বললেই অনলাইনে হয়রানি করা হয়। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতা-কর্মীরা ভুয়া ও বট আইডির মাধ্যমে নারীদের সোশ্যাল মিডিয়ায় আক্রমণ চালাচ্ছে।”

আরেক আন্দোলনকারী বলেন, “বাংলাদেশের ইতিহাসের প্রতিটি সংকট ও সংগ্রামে নারীরা ঘরে-বাইরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তারপরও নারীদের উদ্দেশ্য করে এমন বক্তব্য নারীবিদ্বেষী মনোভাবেরই বহিঃপ্রকাশ।”

সমাবেশে বাংলাদেশ ছাত্রফ্রন্টের সভাপতি মুক্তা বারই বলেন, “জামায়াত আমিরের বক্তব্যকে আইডি হ্যাক বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। জনগণের সামনে এর প্রমাণ দিতে হবে।”

এ সময় প্রতিবাদকারী সুস্মিতা সরকার বলেন, “এই ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ধারাবাহিকভাবে এমন বক্তব্য দেওয়া হচ্ছে, যা ক্ষমার যোগ্য নয়।” তিনি আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে এর জবাব দেওয়ার আহ্বানও জানান।

Related Articles

অন্ধকার ও আলোকরেখা: নারীর অবস্থান নিয়ে বাংলাদেশের এক কঠিন বছর

২০২৫ সালটি বাংলাদেশের ইতিহাসে নারীর অবস্থান নিয়ে এক গভীর দ্বন্দ্বের বছর হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। আলোচিত হয় নারীর কমিশনের সুপারিশ, হেনস্তা করা হয় কমিশনের সদস্যদের…

হাইনান এক্সপো ২০২৬ থেকে বাংলাদেশের প্রেক্ষাপট: বৈশ্বিক বাণিজ্য ও উদ্ভাবনের প্রবেশদ্বার

ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা (হাইনান এক্সপো ২০২৬) আমি মোঃ জাহিদ হাসান নিরব চীন কৃষি বিশ্ববিদ্যালয় (সানিয়া ইনস্টিটিউটের) এমবিএ  ছাত্র হওয়ার সুবাদে সম্প্রতি চীনে অনুষ্ঠিত ষষ্ঠ…

পুর্নজন্ম কি বৈজ্ঞানিক ভাবে সম্ভব? — একটি বিশ্লেষণাত্মক প্রবন্ধ

মানব ইতিহাস জুড়ে মানুষের মৃত্যু ও মৃত্যুর পর কী হয়—এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বহু ধর্ম, দর্শন ও আধ্যাত্মিকতা চেষ্টা করেছে। অতীতে জীবনের পরের ধাপে…

জুলাই বিপ্লবের সাদিম কায়েম এর যে কাহিনী সবার জানা প্রয়োজন

জুলাই বিপ্লব নিয়ে ইয়েনি সাফাককে (তুরস্কের গণমাধ্যম) একটি সাক্ষাৎকার দিয়েছেন জুলাই বিপ্লবের নেতা সাদিক কায়েম। তিনি ব্যাখ্যা করছেন, কীভাবে বাংলাদেশের জুলাই বিপ্লব বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে…

শ্রমিক দিবস: অধিকার ও বাস্তবতার মুখোমুখি

লিটন হোসাইন জিহাদ: আজ  International Workers’ Day—শ্রমিকের অধিকার, মর্যাদা ও সংগ্রামের এক ঐতিহাসিক প্রতীক। উনিশ শতকের শেষভাগে শিল্পবিপ্লব-পরবর্তী বিশ্বে শ্রমের শোষণ যখন চরমে পৌঁছায়, তখনই শ্রমঘণ্টা…

Responses