ডিসেম্বর নাগাদ শেষ হবে আশুগঞ্জ ও বিশ্বরোড অংশের চারলেন কাজ : সড়ক বিভাগের সিনিয়র সচিব

1 min read 2 words 65 views

মো মনির হোসেন: সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক বলেছেন, দ্রুত সময়ের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও বিশ্বরোড অংশের চারলেনের কাজ শেষ হবে।

এতে জনসাধারণের দীর্ঘ দিনের ভোগান্তি অনেকটা কমে আসবে। সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেয়া হচ্ছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন অংশ পরিদর্শন শেষে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এহছানুল হক বলেন, ‘গত ৫ আগস্টের পর ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মরত লোকজন নিজ দেশে চলে গেছেন। তারা নিরাপত্তার জন্য ভয় পাচ্ছিলেন।

তবে ডিসি সাহেব ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করা হয়েছে যে এখানে কোনো অসুবিধা হবে না। নিরাপত্তার ঘাটতি থাকবে না।’

তিনি আরও বলেন, ‘উনারা দ্রুত ফিরে আসছেন এবং কাজে যোগ দেবেন। এখানকার প্রজেক্ট ম্যানেজার জানিয়েছেন, একটি জাহাজে মালামাল আসছে।

আগামী ডিসেম্বর মাসের মধ্যে কাজ শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। কাজটি শেষ হলে আশুগঞ্জ থেকে বিশ্বরোড পর্যন্ত অংশে ভোগান্তি অনেকটা কমে আসবে।’

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া সড়ক জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর মোহাম্মদ নিজাম উদ্দিন, চারলেন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক শামীম আহমেদ, খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাঙ্গীর আলমসহ সড়ক জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Related Articles

কর্মকর্তারা বিশ্বরোড়ে আছেন কিনা দেখতে ভিডিও কল দিলেন সড়ক উপদেষ্টা

1 min read 14 words 327 views কর্মকর্তারা সড়কে আছেন কিনা তা নিশ্চিত হতে ভিডিও কল দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ…

ব্রাহ্মণবাড়িয়া নাজুক মহাসড়কের পরিদর্শনে এসে তিন ঘন্টা যানজটে আটকা পরেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টানফাওজুল কবির খাঁন

1 min read 4 words 115 views সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খাঁন দীর্ঘ তিন ঘন্টা ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ অংশে যানজটে…

প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ ব্রাহ্মণবাড়িয়ায় রোষানলে সাংবাদিকরা

1 min read 12 words 1.4K views মামলা-গ্রেফতার,নির্যাতনে আলোচনায় এখন ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকরা। রোববার এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সমাবেশে তীব্র প্রতিবাদ জানানো…

পুর্নজন্ম কি বৈজ্ঞানিক ভাবে সম্ভব? — একটি বিশ্লেষণাত্মক প্রবন্ধ

1 min read 153 words 3.9K views মানব ইতিহাস জুড়ে মানুষের মৃত্যু ও মৃত্যুর পর কী হয়—এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বহু ধর্ম, দর্শন ও…

Responses