নাটোর-৪ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জোরদার প্রচারণা

গণভোট কী? কেন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে- তা নিয়ে জোড় প্রচারণা শুরু করেছে স্থানীয় প্রশাসন। হাট-বাজার, গ্রাম-গঞ্জের সাধারণ মানুষকে গণভোট সম্পর্কে ধারণা দিতে চলছে এই প্রচারাভিযান। প্রচারণা চালাচ্ছেন ইউনিয়ন পরিষদের আওতায় থাকা গ্রাম পুলিশেরাও। নাটোর-৪ আসনের গুরুদাসপুরের তৃণমূলে গণভোটের পক্ষে এই প্রচারণা চালানো হচ্ছে প্রতিদিন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানিয়েছে, ইতিমধ্যে ভোট গ্রহণের লক্ষ্যে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের কেন্দ্রগুলো ভোট গ্রহণের উপযুক্ত করা হয়েছে। ঝুঁকিমুক্ত ভোট গ্রহণে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরাও। গণভোট কি সাধারণ মানুষকে বোঝাতে এখন চলছে জোড় প্রচারণা।

সূত্র জানিয়েছে, দুই উপজেলার ৪ লাখ ৪৩ হাজার ৬০০ ভোটার ১৬৭টি কেন্দ্রে ভোট প্রদান করবেন। এর মধ্যে গুরুদাসপুরের ৬৮টি কেন্দ্রে ১ লাখ ৯০ হাজার ২২৮ জন ভোটার এবং বড়াইগ্রামের ৯৯টি কেন্দ্রে ২ লাখ ৫৩ হাজার ৩৭২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এই আসনে জামায়াত-বিএনপিসহ জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন ও আমার বাংলাদেশ পার্টির মোট ৫ জন প্রার্থী নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন।

এদিকে প্রত্যন্ত গ্রামের তৃণমূল বেশিরভাগ ভোটারেরা গণভোট সম্পর্কে জানেন না। মূলত সেসব ভোটারদের কাছেই গণভোটের প্রচার চালানো হচ্ছে। গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের চলনালী গ্রামের প্রবীণ ভোটার আকবর আলী সাংবকাদিককে বলেন, ‘যৌবনকালে তিনি জিয়াউর রহমানের আমলে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোট দিয়েছিলেন। এরপর আওয়ামী লীগের শেষ আমলে তো ভোট-ই দিতে পারেননি। এবার আশা করে আছেন ভোট দেবেন। তবে গণভোট বুঝতে অসুবিধা হয়েছে। এটিও যে সেই ‘হ্যাঁ’ ও ‘না’ ভোট পরে তিনি বুঝতে পেরেছেন। ‘হ্যাঁ’ ভোট দিলে দেশের কল্যাণ হবে, এজন্য তিনি পছন্দের প্রার্থীর পাশাপাশি ‘হ্যাঁ’ ভোটও দেবেন।’

খুবজীপুর এলাকার আরেক ভোটার আলেয়া বেওয়াও গণভোট সম্পর্কে জেনেছেন সম্প্রতি। তিনি বলেন, ‘ইউএনও এসে গণভোট নিয়ে আলোচনা করেছেন। প্রার্থীর পাশাপাশি গণভোটও দিতে বলেছেন। তাই তারা গণভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।’

সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র বলছে, গুরুদাসপুর পৌর শহরের দুটি হাটবার শনি ও মঙ্গলবার। এই দুইদিন হাটে আসা লোকজনকে লিফলেট দিয়ে গণভোটে অংশ নিতে উৎসাহ দেওয়া হচ্ছে। এছাড়া ইউনিয়ন পর্যায়ের হাট-বাজারে একই কায়দায় চলছে গণভোটের প্রচারণা।

রাশিদুল ইসলাম ও সুজন দাস সহ বেশ কয়েকজন গ্রাম পুলিশ সাংবকাদিককে বলেন, ‘উপজেলা প্রশাসনের নির্দেশনা মেনে তারাও গণভোটের লিফলেট বিতরণ অব্যহত রেখেছেন। যারা পড়তে পারেন না, তাদের কাছে গিয়ে গণভোটের লিফলেট পড়ে শোনাচ্ছেন তারা। তারা মূলত গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা চালাচ্ছেন। এটি সরকারি নির্দেশনা। ভোটারেরা গণভোটের লিফলেট আগ্রহভরে গ্রহণ করছেন। গণভোটের প্রতিবাদ্য নিরক্ষরদের বোঝাতেও সুবিধা হচ্ছে।’

সহকারি রিটার্নিং কর্মকর্তা ইউএনও ফাহমিদা আফরোজ সাংবকাদিককে বলেন, ‘প্রত্যন্ত গ্রাম এবং হাট-বাজারে গিয়ে ভোটারদের গণভোট সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে। গণভোটে অংশ নিতে ভোটারদের উৎসাহিত করার প্রক্রিয়া চলমান রাখার পাশপাশি শিক্ষক-সাংবাদিক, সুধিজনদের নিয়ে এরই মধ্যে গণভোট সম্পকে সেমিনার করা হয়েছে। ভোটাররা যাতে আগামী ১২ ফেব্রুয়ারি পছন্দের প্রার্থীর পাশাপাশি গণভোটেও নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে জন্য কাজ করছেন তিনি।’

Related Articles

জুলাই জাতীয় সনদে সম্মতি নেবে গণভোট, সংসদ গঠনে ভোট ১২ ফেব্রুয়ারি

নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত অনুযায়ী, গণভোটের ব্যালট পেপার হবে গোলাপি রঙের এবং জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার থাকবে সাদা রঙের। উভয় ব্যালটে সিল ব্যবহার করে…

হাইনান এক্সপো ২০২৬ থেকে বাংলাদেশের প্রেক্ষাপট: বৈশ্বিক বাণিজ্য ও উদ্ভাবনের প্রবেশদ্বার

ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা (হাইনান এক্সপো ২০২৬) আমি মোঃ জাহিদ হাসান নিরব চীন কৃষি বিশ্ববিদ্যালয় (সানিয়া ইনস্টিটিউটের) এমবিএ  ছাত্র হওয়ার সুবাদে সম্প্রতি চীনে অনুষ্ঠিত ষষ্ঠ…

ভোটের রাজনীতিতে বিজয়নগরকে ভাগ করবেন না

বাংলাদেশের গণতন্ত্রে জনগণের প্রতিনিধিত্বের মূল ভিত্তি হলো সংসদীয় আসন। নির্বাচন কমিশন জনসংখ্যার ভারসাম্য বজায় রাখতে আসনভিত্তিক সীমানা পুনর্নির্ধারণ করে থাকে। কিন্তু এই প্রক্রিয়া তখনই সার্থক…

গোপালগঞ্জে সরকারি নির্ধারিত মূল্যে মিলছে না এলপি গ্যাস

লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি: নতুন বছরের শুরুতে জেলায় এলপিজি সিলিন্ডারের বাজার তেঁতে ওঠে। ১২ কেজির সিলিন্ডার গ্যাস দেড় হাজার থেকে এক হাজার ৮০০ টাকায় বিক্রি…

ভোটের দিন মেহেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৯

ভোটের দিন মেহেরপুর সদর ও গাংনী উপজেলায় বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে পৃথক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মোট ৯ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (আজ)…

Responses