নির্বাচন যেন পিছিয়ে যায় সে চেষ্টাই করছে কোনো কোনো দল: মির্জা ফখরুল

1 min read 0 words 64 views
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন যেন পিছিয়ে যায়, সময়মত যেন নির্বাচন না হয় সে চেষ্টাই করছে কোনো কোনো দল৷ বলেন, রাজনীতি ও অর্থনীতি, শিক্ষা ব্যবস্থাকে নতুন করে সাজাতে নির্বাচন দরকার।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে ‘শহীদ জিয়া’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রাজনীতি, অর্থনীতি, শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে নির্বাচন দরকার মন্তব্য করে মির্জা ফখরুল আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে দ্রুত রাজনৈতিক সরকার প্রয়োজন।
কিছু সংস্কার কাজ সম্পন্ন হওয়ায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, সংস্কারের বাহক তাদের দল।
যারা বিএনপিকে ভিলেন বানানোর চেষ্টা করছে তাদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, অনেকে বলছে বিএনপি সংস্কার চায় না তারা মিথ্যা প্রচার করছে৷ দেশের যা কিছু ভালো তা বিএনপি ও জিয়াউর রহমানের হাত ধরে হয়েছে।
জিয়াউর রহমান ৭১ এ মারা গেলে দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হত৷ লিবিয়া আফগানিস্তানে পরিণত হতো বলেও মন্তব্য করেন তিনি।

Related Articles

পুর্নজন্ম কি বৈজ্ঞানিক ভাবে সম্ভব? — একটি বিশ্লেষণাত্মক প্রবন্ধ

1 min read 153 words 5K views মানব ইতিহাস জুড়ে মানুষের মৃত্যু ও মৃত্যুর পর কী হয়—এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বহু ধর্ম, দর্শন ও…

‘চব্বিশোত্তর বাংলাদেশে তারুণ্যের ভাবনা ও পরিবর্তনের শিক্ষা’—শিক্ষা ও কর্মসংস্থানমুখী বাংলাদেশ গড়ার আহ্বান সালাহউদ্দিন আহমদের

1 min read 4 words 506 views বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, চব্বিশোত্তর বাংলাদেশে আমাদের প্রত্যাশা ও ভাবনা কী? নতুন প্রজন্মের ভাবনাকে গুরুত্ব…

হাইনান এক্সপো ২০২৬ থেকে বাংলাদেশের প্রেক্ষাপট: বৈশ্বিক বাণিজ্য ও উদ্ভাবনের প্রবেশদ্বার

1 min read 34 words 1K views ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা (হাইনান এক্সপো ২০২৬) আমি মোঃ জাহিদ হাসান নিরব চীন কৃষি বিশ্ববিদ্যালয় (সানিয়া ইনস্টিটিউটের)…

দশম গ্রেড চেয়ে মেডিকেল টেকনোলজিস্টদের কর্মবিরতি: ভোগান্তিতে রোগীরা

1 min read 6 words 513 views মশিউর রহমান চন্দন: দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে দুই ঘণ্টাব্যাপী কর্মবিরতি পালন করেছেন কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল…

Responses