Warning: Constant WP_CACHE already defined in /home/pothiktv/public_html/wp-config.php on line 8

Warning: Undefined array key "dependencies" in /home/pothiktv/public_html/wp-content/plugins/buddyboss-platform/bp-core/bp-core-cssjs.php on line 340
বিজয় দিবসে ১০০ নৌকা নিয়ে জবি শিবিরের ব্যতিক্রমী নৌ র‍্যালি আয়োজন - PothikTV

বিজয় দিবসে ১০০ নৌকা নিয়ে জবি শিবিরের ব্যতিক্রমী নৌ র‍্যালি আয়োজন

মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার বুড়িগঙ্গা নদীতে একশটি নৌকা নিয়ে নৌ র‍্যালি আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রশিবির।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় বুড়িগঙ্গা নদীতে শুরু হওয়া এই র‍্যালিতে এক শতটি নৌকায় প্রায় সাত শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করে।
র‍্যালিটি শ্যামবাজার ঘাট থেকে শুরু হয়ে পোস্তগোলা ব্রিজ পর্যন্ত গিয়ে আবারও শ্যামবাজার ঘাটে এসে শেষ হয়। লাল সবুজ রংয়ের টি শার্ট ও হাতে বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে প্রায় সাত শতাধিক শিবির নেতাকর্মী এতে অংশগ্রহণ করে।
র‍্যালিতে শিবির নেতাকর্মীরা ‘বিজয় দিবস, সফল হোক; নদী বাঁচলে, বাঁচবে দেশ; হাদি ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিবো না; এক হাদি হাসপাতালে, লক্ষ হাদি ঘরে ঘরে; ইসলামী ছাত্রশিবির, জিন্দাবাদ জিন্দাবাদ;’ সহ বিভিন্ন শ্লোগান দেন।
এ সময় শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী ও শাখা শিবির সভাপতি মো. রিয়াজুল ইসলাম, জিএস প্রার্থী ও শাখা শিবির সেক্রেটারি আব্দুল আলিম আরিফ ও এজিএস প্রার্থী মাসুদ রানাসহ অন্যান্য প্রার্থীরা অংশ নেন।
র‍্যালি শেষে অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী মো. রিয়াজুল ইসলাম বলেন, স্বাধীনতা যুদ্ধের গৌরবময় ইতিহাসকে স্মরণীয় করে রাখার জন্য আমরা বিজয় দিবসে এই ব্যতিক্রমধর্মী প্রোগ্রামের আয়োজন করেছি। এর মাধ্যমে আমরা পুরো জাতিকে নদী রক্ষা ও বাঁচানোর জন্য একটি বার্তা পৌঁছে দিতে চাই।
তিনি আরও বলেন, আজকে বুড়িগঙ্গাসহ আমাদের সকল নদী দখল দূষণে মৃতপ্রায় হয়ে গেছে। আমাদের তিস্তা, ফেনী সহ সকল বড় বড় নদী ভারতের ষড়যন্ত্রের শিকার। তারা নদীর পানি বন্ধ করে রেখেছে। আমরা এসব নদীন পানির ন্যায্য হিস্যা চাই। গতকাল নরেন্দ্র মোদী বাংলাদেশের স্বাধীন দিবস নিয়ে যে পোস্ট দিয়েছেন, এটি আমাদের দেশের স্বাধীনতা হেয় প্রতিপন্ন করার শামিল। বাংলাদেশ নিয়ে ভারতের মনোভাব ও চিন্তাভাবনা আসলেই এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ।

Related Articles

হাইনান এক্সপো ২০২৬ থেকে বাংলাদেশের প্রেক্ষাপট: বৈশ্বিক বাণিজ্য ও উদ্ভাবনের প্রবেশদ্বার

ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা (হাইনান এক্সপো ২০২৬) আমি মোঃ জাহিদ হাসান নিরব চীন কৃষি বিশ্ববিদ্যালয় (সানিয়া ইনস্টিটিউটের) এমবিএ  ছাত্র হওয়ার সুবাদে সম্প্রতি চীনে অনুষ্ঠিত ষষ্ঠ…

জুলাই বিপ্লবের সাদিম কায়েম এর যে কাহিনী সবার জানা প্রয়োজন

জুলাই বিপ্লব নিয়ে ইয়েনি সাফাককে (তুরস্কের গণমাধ্যম) একটি সাক্ষাৎকার দিয়েছেন জুলাই বিপ্লবের নেতা সাদিক কায়েম। তিনি ব্যাখ্যা করছেন, কীভাবে বাংলাদেশের জুলাই বিপ্লব বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে…

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথা ভাঙার গল্প: সমাদৃতার পৌরোহিত্যে টানা তিনবার সরস্বতী পূজা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: সনাতন ধর্মীয় বিশ্বাস মতে, মা সরস্বতী বিদ্যা, সুর ও শিল্পের দেবী। সেই দেবীর আরাধনায় যেখানে জ্ঞানের আলোয় সব অন্ধকার দূর করার প্রার্থনা করা…

সিংড়ায় বিয়াশ নূরানী ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

  মোঃ ইব্রাহিম আলী সিংড়া নাটোর:নাটোরের সিংড়ায় বিয়াশ দারুস সুন্নাহ নূরানী ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে মহান জাতীয় বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৬…

বিলুপ্তির পথে আলিয়াজুরি নদী: খনন ও অবৈধ বাঁধ অপসারণে দ্রুত উদ্যোগের দাবি

এটি কোনো বিস্তীর্ণ খোলা মাঠ নয়—এটি এক সময়ের প্রবাহমান, প্রাণবন্ত একটি নদী। নাম তার আলিয়াজুরি নদী। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তিতাস নদী থেকে উৎপন্ন হয়ে সীমনা…

Responses