বেদখল ও জলাবদ্ধতায় অস্তিত্ব সংকটে সরাইলের ঐতিহ্যবাহী খাল:সরেজমিনে পরিদর্শনে ইউএনও

1 min read 0 words 1 views

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া:দীর্ঘদিন ধরে বেদখল, অব্যবস্থাপনা ও অপরিকল্পিত দখলের কারণে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সদর ইউনিয়নের ঐতিহ্যবাহী ৫৫ ফিট প্রশস্ত খালটি এখন অস্তিত্ব সংকটে পড়েছে। খালের স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় বর্ষা মৌসুম এলেই এলাকার বিভিন্ন বাড়িঘর পানিবন্দী হয়ে পড়ে। এতে চরম দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর খালটি দখল ও ভরাট হতে থাকলেও কার্যকর কোনো উদ্যোগ না থাকায় পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানি নিষ্কাশনের পথ সংকুচিত হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। ফলে জনজীবনে নেমে এসেছে ভোগান্তি।

এ পরিস্থিতিতে সরেজমিনে খালের অবস্থা পরিদর্শনে মাঠে নেমেছেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম। তিনি খালের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং কোথায় কী ধরনের সমস্যা রয়েছে তা পর্যবেক্ষণ করেন। পাশাপাশি পানিবন্দী মানুষের দুর্ভোগের কথাও শোনেন।

পরিদর্শনকালে ইউএনও সাইফুল ইসলাম বলেন, “এই খাল উদ্ধার করতে যা যা করণীয়, তা অবশ্যই করা হবে। জনগণের দুর্ভোগ কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ইউএনও’র এমন উদ্যোগে স্থানীয়দের মাঝে আশার সঞ্চার হয়েছে। এলাকাবাসীর বিশ্বাস, প্রশাসনের আন্তরিক পদক্ষেপের মাধ্যমে খালটি পুনরুদ্ধার করা সম্ভব হলে জলাবদ্ধতা কমবে, পরিবেশের ভারসাম্য ফিরে আসবে এবং দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি মিলবে।

Related Articles

অল্প বৃষ্টিতেই ডুবে যায় পশ্চিম মেড্ডা নোয়াপাড়ার রাস্তা, দীর্ঘদিনের জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে এলাকাবাসী

1 min read 3 words 234 views মো মনির হোসেন , ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১নং ওয়ার্ডের পশ্চিম মেড্ডা নোয়াপাড়া এলাকায় সামান্য বৃষ্টি হলেই সৃষ্টি হচ্ছে…

বোয়ালিয়া খাল পুনঃখনন কার্যক্রমে গতি, সরেজমিন পরিদর্শনে ‘তরী বাংলাদেশ’, টেকসই বাস্তবায়নের প্রত্যাশা

1 min read 3 words 111 views দেশব্যাপী খাল পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের বোয়ালিয়া খাল পুনঃখনন কার্যক্রম জোরদারভাবে এগিয়ে…

বিলুপ্তির পথে আলিয়াজুরি নদী: খনন ও অবৈধ বাঁধ অপসারণে দ্রুত উদ্যোগের দাবি

1 min read 4 words 160 views এটি কোনো বিস্তীর্ণ খোলা মাঠ নয়—এটি এক সময়ের প্রবাহমান, প্রাণবন্ত একটি নদী। নাম তার আলিয়াজুরি নদী। ব্রাহ্মণবাড়িয়া সদর…

দখল-দূষণে মৃতপ্রায় ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী টাউন খালের খনন কাজ শুরু

1 min read 2 words 126 views মো মনির হোসেন:  দীর্ঘদিন ধরে দখল ও দূষণে মৃতপ্রায় হয়ে পড়া ব্রাহ্মণবাড়িয়া শহরের ঐতিহ্যবাহী টাউন খাল পুনরুদ্ধারের লক্ষ্যে…

অবৈধ দখল ও দূষণে বিপর্যস্ত তিতাস নদী, পুনরুদ্ধারে জেলা প্রশাসনের সমন্বিত উদ্যোগ

1 min read 4 words 152 views অবৈধ দখল, ভরাট ও দূষণে অস্তিত্ব সংকটে পড়া তিতাস নদীকে পুনরুজ্জীবিত করতে সমন্বিত উদ্যোগ নিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন।…

Responses