মধ্য পাইকপাড়া চামেলীবাগ জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

1 min read 1 words 82 views

৪ অক্টোবর শনিবার সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার মধ্য পাইকপাড়া চামেলীবাগ জামে মসজিদের প্রাঙ্গণে এক বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয় ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া মাহফিল।

অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়ার প্রিন্সিপাল ও ব্রাহ্মণবাড়িয়া হেফাজতে ইসলামের সভাপতি আল্লামা আলহাজ্ব হযরত মাওলানা মুফতি মোবারক উল্লাহ।

তিনি তাঁর বক্তব্যে বলেন, “একটি মসজিদ কেবল নামাজের স্থান নয়, বরং এটি ঈমানি চেতনার কেন্দ্রবিন্দু। এ মসজিদকে কেন্দ্র করে এলাকার মানুষ ঐক্যবদ্ধ হবে, দ্বীন ও ইসলামের শিক্ষা ছড়িয়ে পড়বে। আমি দোয়া করি এ মসজিদ যেন দীর্ঘদিন দ্বীনের খেদমত করতে পারে।”

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

তিনি তাঁর বক্তব্যে বলেন, “মসজিদ নির্মাণের মতো কল্যাণকর কাজে সম্পৃক্ত হতে পারা জীবনের বড় অর্জন। এ মসজিদ এলাকাবাসীর জন্য ইবাদত, শিক্ষা ও সামাজিক সম্প্রীতির কেন্দ্র হয়ে উঠবে। এ কাজকে সফল করার জন্য সবার সহযোগিতা প্রয়োজন।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধ্য পাইকপাড়া চামেলীবাগ জামে মসজিদের সভাপতি মোঃ মোজাম্মেল হক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রাশেদ কবির আখন্দ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র সহ-সভাপতি ডিপি জহির হক খোকন, জেলা বিএনপির ১ নং সদস্য হাফিজুর রহমান মোল্লা কচি ও সিনিয়র আইনজীবী এডভোকেট আবিদ উল্লাহ।

শেষে দোয়া মাহফিলে জাতির শান্তি, দেশের অগ্রগতি, মুসলিম উম্মাহর ঐক্য এবং মসজিদের সুষ্ঠু ও সুন্দর নির্মাণকাজের সফলতা কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন হযরত মাওলানা মুফতি মোবারক উল্লাহ।

পুরো অনুষ্ঠান জুড়ে উপস্থিত ছিলেন এলাকাবাসী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি।

উপস্থিত সবাই একমত হন যে, এ মসজিদ ভবিষ্যতে এলাকার ধর্মীয়, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Related Articles

আপনারা শুধু নিরপেক্ষ নির্বাচনের সংস্কার করুন: ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল

1 min read 5 words 262 views বিএনপির কেন্দ্রীয় অর্থনীতি বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত…

জুলাই বিপ্লবের সাদিম কায়েম এর যে কাহিনী সবার জানা প্রয়োজন

1 min read 5 words 2.8K views জুলাই বিপ্লব নিয়ে ইয়েনি সাফাককে (তুরস্কের গণমাধ্যম) একটি সাক্ষাৎকার দিয়েছেন জুলাই বিপ্লবের নেতা সাদিক কায়েম। তিনি ব্যাখ্যা করছেন,…

পুর্নজন্ম কি বৈজ্ঞানিক ভাবে সম্ভব? — একটি বিশ্লেষণাত্মক প্রবন্ধ

1 min read 153 words 3.8K views মানব ইতিহাস জুড়ে মানুষের মৃত্যু ও মৃত্যুর পর কী হয়—এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বহু ধর্ম, দর্শন ও…

Responses