মন্ত্রী হওয়ার গুঞ্জন নিয়ে মুখ খুললেন তামিম ইকবাল

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর নতুন সরকার গঠনের প্রস্তুতি চলছে। আগামী মঙ্গলবারের মধ্যেই শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এক নতুন গুঞ্জন—মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে দাবি করা হয়, টেকনোক্র্যাট কোটায় ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন তিনি। কেউ কেউ আরও একধাপ এগিয়ে লিখেছেন, ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবেও শপথ নিতে পারেন দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল এই ওপেনার।

তবে এসব জল্পনা-কল্পনার ইতি টানলেন তামিম নিজেই। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি স্পষ্ট ভাষায় জানান, সারা দিন ধরে তাকে ঘিরে মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় যে আলোচনা চলছে, তা পুরোপুরি মিথ্যা। তিনি বলেন, এমন কোনও প্রস্তাব তিনি পাননি এবং ভিত্তিহীন এ ধরনের সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য সবার প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, একই সময় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলামের নাম নিয়েও ক্রীড়ামন্ত্রী হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। যদিও নির্বাচনের আগে থেকেই এমন আলোচনা থাকলেও তিনি নির্বাচনে জয়ী হতে পারেননি।

রাজনৈতিক অঙ্গনে নতুন সরকারের অপেক্ষার মাঝেই জনপ্রিয় ক্রীড়া ব্যক্তিত্বদের ঘিরে এমন গুঞ্জন সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে আপাতত স্পষ্ট—মন্ত্রীত্বের খবরকে ‘গুজব’ বলেই উড়িয়ে দিয়েছেন তামিম ইকবাল।

Related Articles

‘সিক্রেট ফাইল’-এ মন্ত্রিসভা, কারা থাকছেন তারেকের দলে—জানবে দেশ শপথের দিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০৯টি আসনে নিরঙ্কুশ জয় পাওয়ার পর দীর্ঘ দুই দশক পর সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। দলের চেয়ারম্যান তারেক রহমান–এর…

খোলা আকাশের নিচে শপথ, নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা

দেশের ইতিহাসে প্রথমবারের মতো নির্বাচিত কোনো সরকার খোলা আকাশের নিচে শপথ নিতে যাচ্ছে। একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্যরাও দ্বিতীয়বারের মতো উন্মুক্ত প্রাঙ্গণে শপথ…

হাইনান এক্সপো ২০২৬ থেকে বাংলাদেশের প্রেক্ষাপট: বৈশ্বিক বাণিজ্য ও উদ্ভাবনের প্রবেশদ্বার

ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা (হাইনান এক্সপো ২০২৬) আমি মোঃ জাহিদ হাসান নিরব চীন কৃষি বিশ্ববিদ্যালয় (সানিয়া ইনস্টিটিউটের) এমবিএ  ছাত্র হওয়ার সুবাদে সম্প্রতি চীনে অনুষ্ঠিত ষষ্ঠ…

সাংবাদিকদের জন্য নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম: সময়ের দাবি ও প্রযুক্তির সম্ভাবনা

বর্তমান বিশ্বের তথ্যপ্রযুক্তিনির্ভর বাস্তবতায় সাংবাদিকতা একটি গভীর পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। গণমাধ্যমের প্রচলিত কাঠামোর বাইরে এসে এখন ব্যক্তি সাংবাদিকরাও হয়ে উঠছেন নিজস্ব ব্র্যান্ড। ঠিক এই…

জুলাই বিপ্লবের সাদিম কায়েম এর যে কাহিনী সবার জানা প্রয়োজন

জুলাই বিপ্লব নিয়ে ইয়েনি সাফাককে (তুরস্কের গণমাধ্যম) একটি সাক্ষাৎকার দিয়েছেন জুলাই বিপ্লবের নেতা সাদিক কায়েম। তিনি ব্যাখ্যা করছেন, কীভাবে বাংলাদেশের জুলাই বিপ্লব বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে…

Responses