রাশিয়ার প্রধান দুই তেল কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

রাশিয়ার বৃহত্তম দুই তেল কোম্পানি রোজনেফ্ট ও লুকঅয়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন যুদ্ধ অবসানে ‘শান্তি আলোচনায় যোগ দিতে অস্বীকৃতি জানানোয়’ বুধবার (২২ অক্টোবর) এই নিষেধাজ্ঞার ঘোষণা করা হয়।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক বিবৃতিতে বলেছেনে, রাশিয়ার প্রধান অর্থকরী জ্বালানি খাতকে লক্ষ্য করে এই পদক্ষেপ নেয়া হয়েছে। উদ্দেশ্য হলো যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য ক্রেমলিনের রাজস্ব সংগ্রহের সক্ষমতা হ্রাস করা।

একই সঙ্গে ইউক্রেনে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন স্কট বেসেন্ট। বলেছেন, ‘এখনই হত্যাকাণ্ড বন্ধ এবং অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে।’ তিনি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরেকটি যুদ্ধ শেষ করার প্রচেষ্টাকে সমর্থন করতে প্রয়োজনে অর্থ মন্ত্রণালয় আরও পদক্ষেপ নিতে প্রস্তুত।’

ইউক্রেন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে পরিকল্পিত দ্বিতীয় বৈঠক স্থগিত করার মাত্র একদিন পরই এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হলো। ইউক্রেনে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান ক্রেমলিনের পক্ষ থেকে প্রত্যাখ্যান করার পরই এই পরিস্থিতি তৈরি হয়।

এর আগে যুক্তরাজ্যও একই পদক্ষেপ নেয়। গত ১৫ অক্টোবর রোজনেফট ও লুকওয়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সরকার।

রাশিয়ার পারমাণবিক অস্ত্রের মহড়া শুরুর কয়েক ঘণ্টা পরই এই নিষেধাজ্ঞা দেয়া হলো। বুধবার নতুন শক্তি প্রদর্শনের অংশ হিসেবে ক্রেমলিন একটি ভিডিও প্রকাশ করে। তাতে দেখা যায়, রাশিয়ার সেনাপ্রধান জেনারেল ভ্যালেরি গেরাসিমভ প্রেসিডেন্ট পুতিনকে মহড়ার খবরাখবর জানাচ্ছেন।

রাশিয়া জানিয়েছে, তারা স্থল, সাবমেরিন ও বিমানের লঞ্চার থেকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এসবের মধ্যে এমন পাল্লার ক্ষেপণাস্ত্রও রয়েছে, যা যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের দূরপাল্লার ‘টু-২২এম৩’ কৌশলগত বোমারু বিমান বাল্টিক সাগরে চক্কর দিয়েছে। চক্করের বিভিন্ন সময়ে বিদেশি, সম্ভবত ন্যাটোর যুদ্ধবিমান তাদের বোমারু বিমানকে অনুসরণ করেছে।

Related Articles

হাইনান এক্সপো ২০২৬ থেকে বাংলাদেশের প্রেক্ষাপট: বৈশ্বিক বাণিজ্য ও উদ্ভাবনের প্রবেশদ্বার

ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা (হাইনান এক্সপো ২০২৬) আমি মোঃ জাহিদ হাসান নিরব চীন কৃষি বিশ্ববিদ্যালয় (সানিয়া ইনস্টিটিউটের) এমবিএ  ছাত্র হওয়ার সুবাদে সম্প্রতি চীনে অনুষ্ঠিত ষষ্ঠ…

ইরানের কাছে যুদ্ধবিরতি ভিক্ষা চাওয়ার আগে এই উন্মাদনা বন্ধ করার আহবান : ইসরাইলি বিশেষজ্ঞ

আর্ন্তজাতিক ডেস্ক:   একজন ইসরাইলি নিরাপত্তা ও সামরিক বিশেষজ্ঞ ইসরাইলি নেতাদের সতর্ক করে বলেছেন যে তারা যেন ইরানের কাছে যুদ্ধবিরতি ভিক্ষা চাওয়ার আগে এই উন্মাদনা বন্ধ…

 ১০ আন্তর্জাতিক ভাইরাল সংবাদ 

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার ৪০টি বোমারু বিমান ধ্বংসইউক্রেনের ইতিহাসে সবচেয়ে বড় ড্রোন হামলায় রাশিয়ার ৪০টিরও বেশি বোমারু বিমান ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে মস্কোর প্রায় ৭…

প্রতিশোধ নিল ইরান:আমেরিকার নৌবহরের ঘাঁটিতে পাল্টা হামলা

মধ্যপ্রাচ্যে চলমান ইরান-ইসরায়েল সংঘাতে ইসলাম বিদ্বেষী ইহুদিবাদী দখলদার ইসরায়েলের পক্ষে দাঁড়িয়ে ইরানের পারমাণবিক ঘাঁটিতে হামলা চালিয়ে যে হুংকার দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ২৪ ঘন্টা…

যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্য চুক্তি: জুলাইয়ের মধ্যে চূড়ান্ত হওয়ার সম্ভাবনা

আর্ন্তজাতিক ডেস্ক:  ৩ জুন ২০২৫ তারিখে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বাণিজ্য আলোচনা উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেছে। উভয় দেশ আগামী জুলাইয়ের মধ্যে একটি চুক্তি সম্পাদনের লক্ষ্যে…

Responses