সাতকানিয়ায় জামায়াত কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ, মোটরসাইকেল থামিয়ে হামলা

চট্টগ্রামের সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে এক জামায়াতে ইসলামীর কর্মীকে লাঠিপেটা ও ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের গারাংগিয়া গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের ভরিয়ারকুল সড়কের হাতিয়ারকুল বায়তুর রহমান মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মোহাম্মদ গিয়াস উদ্দিন (৩২) সোনাকানিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গারাংগিয়া গ্রামের সুপারিন্টেন্ডেন্ট পাড়ার মৃত সাহাব মিয়ার ছেলে। স্থানীয় সূত্র জানায়, তিনি মোটরসাইকেলে করে বাড়ি থেকে হাতিয়ারকুল এলাকায় যাওয়ার পথে কয়েকজন যুবক তার পথরোধ করেন। এ সময় তাকে প্রথমে লাঠি দিয়ে মারধর করা হয় এবং পরে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করা হয়। হামলার পর অভিযুক্তরা দ্রুত এলাকা ত্যাগ করে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

সোনাকানিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব মহি উদ্দীন বলেন, স্থানীয়দের মাধ্যমে তিনি ঘটনাটি জেনেছেন এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত বলে মত দেন।

সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ তারেক হোছাইন দাবি করেন, গিয়াস উদ্দিন তাদের দলের সক্রিয় কর্মী। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তবে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক জানিয়েছেন, এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

পুর্নজন্ম কি বৈজ্ঞানিক ভাবে সম্ভব? — একটি বিশ্লেষণাত্মক প্রবন্ধ

মানব ইতিহাস জুড়ে মানুষের মৃত্যু ও মৃত্যুর পর কী হয়—এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বহু ধর্ম, দর্শন ও আধ্যাত্মিকতা চেষ্টা করেছে। অতীতে জীবনের পরের ধাপে…

ভোটের দিন মেহেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৯

ভোটের দিন মেহেরপুর সদর ও গাংনী উপজেলায় বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে পৃথক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মোট ৯ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (আজ)…

প্রবাসে যাওয়ার স্বপ্ন শেষ হলো লিজনের, মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় মৃত্যু

মেহেরপুর সদর উপজেলার আমদহ–টেংরামারি সড়কের আশরাফপুর এলাকায় ড্রামট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে লিজন হোসেন (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলচালক রকিবুল ইসলাম…

হাইনান এক্সপো ২০২৬ থেকে বাংলাদেশের প্রেক্ষাপট: বৈশ্বিক বাণিজ্য ও উদ্ভাবনের প্রবেশদ্বার

ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা (হাইনান এক্সপো ২০২৬) আমি মোঃ জাহিদ হাসান নিরব চীন কৃষি বিশ্ববিদ্যালয় (সানিয়া ইনস্টিটিউটের) এমবিএ  ছাত্র হওয়ার সুবাদে সম্প্রতি চীনে অনুষ্ঠিত ষষ্ঠ…

নওগাঁর মান্দা বিলবয়রা গজেশিয়া উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভে অবরুদ্ধ প্রধান শিক্ষক, মোটরসাইকেলে আগুন

উজ্জ্বল কুমার সরকার, নওগাঁঃ নওগাঁর মান্দা উপজেলার বিলবয়রা গয়েশিয়া উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের মারধর ও অশোভন আচরণের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিদ্যালয়ের…

Responses