খুলনায় হোটেল কর্মচারীর দুই হাতের রগ কর্তন, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর

খুলনায় বাড়ি থেকে ডেকে নিয়ে আক্তার (৪০) হোসেন নামে এক ব্যক্তির দুই হাতের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে বটিয়াঘাটা উপজেলার দারোগার ভিটা এলাকায় এ ঘটনা ঘটে। আহত আক্তার হোসেন নগরীর গল্লামারী এলাকার চাঁদ আলী মোল্লার ছেলে। তিনি নগরীর একটি হোটেলের কর্মচারী।

এ ঘটনার পর আক্তার হোসেনকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

আহত আক্তার হোসেন জানান, সকালে তিনি বাড়িতে ছিলেন। ওই  সময় তার ভাগ্নে শাহেদের ৪-৫ জন বন্ধু তাকে ডেকে দারোগার ভিটানামক স্থানে নিয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই তারা তাকে লাথি মেরে মাটিতে ফেলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুই হাতের রগ কেটে দেয়। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়।

খুমেক হাসপাতালের অর্থোপেটিক্স বিভাগের চিকিৎসক ডা. বাপ্পা রাজ বলেন, ধারালো অস্ত্রের আঘাতে তার বাম ও ডান হাত ক্ষতিগ্রস্ত হয়েছে। তার বাম হাতের অবস্থা খুবই খারাপ। উন্নত চিকিৎসার জন্য আমরা তাকে ঢাকার জাতীয় পঙ্গু হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দিয়েছি।

বটিয়াঘাটা থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, দুর্বৃত্তরা আক্তার হোসেনের পূর্ব পরিচিত। সকালে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে দারোগার ভিটা এলাকার আলী নগর নামের একটি বিলের মধ্যে ধারালো অস্ত্র দিয়ে দুই হাতের কব্জি কুপিয়ে জখম করে। কী কারণে তার হাতের রগ কেটে দেওয়া হয়েছে- সে বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

পুর্নজন্ম কি বৈজ্ঞানিক ভাবে সম্ভব? — একটি বিশ্লেষণাত্মক প্রবন্ধ

মানব ইতিহাস জুড়ে মানুষের মৃত্যু ও মৃত্যুর পর কী হয়—এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বহু ধর্ম, দর্শন ও আধ্যাত্মিকতা চেষ্টা করেছে। অতীতে জীবনের পরের ধাপে…

হাইনান এক্সপো ২০২৬ থেকে বাংলাদেশের প্রেক্ষাপট: বৈশ্বিক বাণিজ্য ও উদ্ভাবনের প্রবেশদ্বার

ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা (হাইনান এক্সপো ২০২৬) আমি মোঃ জাহিদ হাসান নিরব চীন কৃষি বিশ্ববিদ্যালয় (সানিয়া ইনস্টিটিউটের) এমবিএ  ছাত্র হওয়ার সুবাদে সম্প্রতি চীনে অনুষ্ঠিত ষষ্ঠ…

নিসর্গে তুমি : লিটন হোসাইন জিহাদ

রাত্রির অন্ধকার কাটিয়ে ভোরের আলো ধীরে ধীরে গ্রামটাকে জাগিয়ে তুলছিল। চারপাশে একরাশ কুয়াশা, যেন প্রকৃতি নিজের শরীর জড়িয়ে রেখেছে শুভ্র চাদরে। বটগাছের পাতায় শিশিরের ঝিকিমিকি,…

দশম গ্রেড চেয়ে মেডিকেল টেকনোলজিস্টদের কর্মবিরতি: ভোগান্তিতে রোগীরা

মশিউর রহমান চন্দন: দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে দুই ঘণ্টাব্যাপী কর্মবিরতি পালন করেছেন কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।…

Responses